প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ০৪/০৫/২০২৬ ১২:৫৪ পিএম

International Committee of the Red Cross (আইসিআরসি)-এর প্রেসিডেন্ট মিরজানা স্পোলিয়ারিচ তেহরান সফরকালে সতর্ক করে বলেছেন, ইরান ও বৃহত্তর অঞ্চলে আবারও সামরিক অভিযান শুরু হলে এর পরিণতি বেসামরিক মানুষের জন্য অত্যন্ত ধ্বংসাত্মক হবে।

তিনি বলেন,
“ছয় সপ্তাহের সংঘাত ইরান ও মধ্যপ্রাচ্যকে এমন এক যুদ্ধের ধরণে ঠেলে দিয়েছে, যা বেসামরিক মানুষ এবং তাদের টিকে থাকার জন্য জরুরি অবকাঠামোর ওপর মারাত্মক প্রভাব ফেলেছে। একই মাত্রা ও তীব্রতার সংঘাতে ফিরে গেলে তা কোটি মানুষের জন্য বিপর্যয় ডেকে আনবে।”

তেহরান সফরকালে প্রেসিডেন্ট স্পোলিয়ারিচ দেশটির পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাঘচি, উপ-পররাষ্ট্রমন্ত্রী (আইন ও আন্তর্জাতিক বিষয়ক) কাজেম ঘারিবাবাদি, ইনস্টিটিউট ফর পলিটিক্যাল অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের প্রেসিডেন্ট সাঈদ খাতিবজাদেহ, Iranian Red Crescent Society (আইআরসিএস)-এর প্রেসিডেন্ট পীর হোসেইন কোলিভান্দ এবং সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফের অধীনে সার্চ অ্যান্ড রিকভারি কমিটির প্রধান ব্রিগেডিয়ার জেনারেল সাইয়েদ মোহাম্মদ বাঘেরজাদেহর সঙ্গে বৈঠক করেন।

প্রেসিডেন্ট স্পোলিয়ারিচ বলেন,
“বর্তমান যুদ্ধবিরতি মানবিক সহায়তা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। আমরা আশা করি, এই সময়টিকে কাজে লাগিয়ে সংঘাতে ক্ষতিগ্রস্ত কোটি মানুষের চাহিদা পূরণ করা সম্ভব হবে।”

সাম্প্রতিক সপ্তাহগুলোতে আইসিআরসি ইরানে অতিরিক্ত কর্মী নিয়োগ করেছে এবং প্রয়োজনীয় ত্রাণসামগ্রী ও চিকিৎসা সহায়তা সরবরাহ করেছে। আরও সহায়তা পৌঁছানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও বলেন,
“যুদ্ধবিধ্বস্ত একটি অঞ্চলের মানবিক মূল্য, বিশ্ব বহন করতে সক্ষম নয়। আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলা এবং বেসামরিক মানুষের সুরক্ষা নিশ্চিত করার জন্য রাজনৈতিক সদিচ্ছার ওপরই কোটি মানুষের জীবন নির্ভর করছে।”

তিনি জোর দিয়ে বলেন,
“একটি টেকসই যুদ্ধবিরতি এবং পরবর্তী রাজনৈতিক সমাধানের পথ শুরু হতে হবে—যুদ্ধের মধ্যেও মানবিকতা রক্ষা এবং উত্তেজনা কমানোর সম্মিলিত অঙ্গীকারের মাধ্যমে।”

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...