আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১/০৩/২০২৬ ৪:৪৯ পিএম

গার্ডিয়ান কাউন্সিলের সদস্য ও জ্যেষ্ঠ আলেম আলিরেজা আরাফি ইরানের ‘লিডারশিপ কাউন্সিল’ বা নেতৃত্ব পরিষদের ফকিহ (ধর্মীয় আইনবিদ) সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন।

বিশেষজ্ঞ পরিষদ (অ্যাসেম্বলি অব এক্সপার্টস) নতুন কোনো সর্বোচ্চ নেতা নির্বাচন না করা পর্যন্ত এ নেতৃত্ব পরিষদ সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করবে বলে জানিয়েছে আল জাজিরা।

আরাফি অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গোলাম-হোসেইন মোহসেনি-এজেইর সঙ্গে যুক্ত হবেন।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন।

প্রায় চার দশক ধরে শক্তহাতে দেশ শাসন করা অভিজ্ঞ নেতা খামেনির আনুষ্ঠানিক কোনো উত্তরাধিকারী ঘোষণা করা নেই। যে কারণে ৮৮ জন জ্যেষ্ঠ আলেমের সমন্বয়ে গঠিত অ্যাসেম্বলি অব এক্সপার্টস বা বিশেষজ্ঞ পরিষদ পরবর্তী নেতা নির্বাচন করবে।
১৯৭৯ সালে ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর থেকে এই পরিষদকে কেবল একবারই এমন দায়িত্ব পালন করতে হয়েছে।

তিন দশকেরও বেশি সময় আগে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর আয়াতুল্লাহ আলী খামেনিকে নির্বাচিত করা হয়েছিল।

খামেনির স্থলাভিষিক্ত ব্যক্তির নাম ঘোষণার আগে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনার জন্য পরিষদের সদস্যদের শিগগিরই বৈঠকে বসার কথা রয়েছে।

তবে তারা কোনো সভা করার ঝুঁকি নিতে পারবেন কি না তা স্পষ্ট নয়, কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অঙ্গীকার করেছেন, শাসনব্যবস্থাকে লক্ষ্য করে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বোমা হামলা সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে গৃহযুদ্ধের কারণে বাস্তুচ্যুত হওয়া মানুষের এক আশ্রয় শিবিরে বিমান হামলা চালিয়েছে ...

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক, ২২৫০ কেজি মাছ জব্দ

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন দক্ষিণ সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জেলেকে ...

রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক বিচার আদালতে মামলার রায় ১৯ নভেম্বর

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা ঐতিহাসিক মামলার রায় ঘোষণা ...

হিন্দু নারীকে বিয়ে করলেন জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ নিধি রাজদান নামে এক হিন্দু নারী সাংবাদিককে ...

আরসার আতঙ্কে বাংলাদেশ সীমান্তের ২০ গ্রাম সরাতে চায় আরাকান আর্মি

মিয়ানমারের জান্তা বাহিনীর হাত থেকে রাখাইন রাজ্যের হাতছাড়া হওয়া অঞ্চলগুলো পুনরুদ্ধারে সেনাবাহিনীর নতুন করে শুরু ...