ডেস্ক নিউজ
প্রকাশিত: ০২/০৩/২০২৬ ৪:৩৯ এএম

ইসরাইল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালানোর পর পুরো মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়েছে। পাল্টাপাল্টি হামলায় ব্যাপক হতাহতের ঘটনাও ঘটেছে, ইসরাইল, ইরানের সঙ্গে জ্বলছে আরব দেশগুলোও। এবার নতুন দিকে মোড় নিয়েছে ঘটনা। পরিস্থি শান্ত হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনায় রাজি হয়েছেন বলে তিনি জানিয়েছেন।

দ্য আটলান্টিক ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকার অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট বলেছেন যে, ইরানের নতুন নেতৃত্ব তার প্রশাসনের সঙ্গে আলোচনা করতে চায় এবং তিনিও তাদের সঙ্গে কথা বলার পরিকল্পনা করছেন।

ম্যাগাজিনটিতে তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ‘তারা কথা বলতে চায়, এবং আমিও কথা বলতে রাজি হয়েছি, তাই আমি তাদের সঙ্গে কথা বলব।’

তিনি আরও বলেন, তাদের এটি আরও আগেই করা উচিত ছিল। যা অত্যন্ত বাস্তবসম্মত এবং সহজ ছিল, তা তাদের আরও আগেই দেওয়া উচিত ছিল। তারা অনেক বেশি দেরি করে ফেলেছে।

দ্য আটলান্টিকের প্রতিবেদন অনুযায়ী, এই আলোচনা কখন হবে সে বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করেননি।

সূত্র: আলজাজিরা

পাঠকের মতামত

মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে গৃহযুদ্ধের কারণে বাস্তুচ্যুত হওয়া মানুষের এক আশ্রয় শিবিরে বিমান হামলা চালিয়েছে ...

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক, ২২৫০ কেজি মাছ জব্দ

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন দক্ষিণ সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জেলেকে ...

রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক বিচার আদালতে মামলার রায় ১৯ নভেম্বর

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা ঐতিহাসিক মামলার রায় ঘোষণা ...

হিন্দু নারীকে বিয়ে করলেন জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ নিধি রাজদান নামে এক হিন্দু নারী সাংবাদিককে ...

আরসার আতঙ্কে বাংলাদেশ সীমান্তের ২০ গ্রাম সরাতে চায় আরাকান আর্মি

মিয়ানমারের জান্তা বাহিনীর হাত থেকে রাখাইন রাজ্যের হাতছাড়া হওয়া অঞ্চলগুলো পুনরুদ্ধারে সেনাবাহিনীর নতুন করে শুরু ...