উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০/০৯/২০২৩ ৭:৫১ এএম
ফাইল ছবি

গাজীপুরের কালীগঞ্জে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট ‘হোম ডেলিভারি’ দিতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে আবুল কালাম নামের এক মাদক ব্যবসায়ী।

গ্রেপ্তারকৃত আবুল কালাম কক্সবাজারের টেকনাফের খৈনকারপাড়া এলাকার মৃত ফজল আহমেদের ছেলে।

শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এজাহার সূত্রে জানা গেছে, কক্সবাজারের টেকনাফের বাসিন্দা আবুল কালামকে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটের অর্ডার দেন কালীগঞ্জ উপজেলার ভাদার্ত্তী এলাকার বাসিন্দা তামিম।

পরে ইয়াবা ট্যাবলেটগুলো ‘হোম ডেলিভারি’ দিতে টেকনাফ থেকে শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাতে কালীগঞ্জে আসেন আবুল কালাম। পরে কালীগঞ্জের ভাদার্ত্তী এলাকায় তামিমের লোকজনের কাছে ইয়াবা ডেলিভারি দিচ্ছিলেন তিনি।
এসময় খবর পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে আবুল কালামকে গ্রেপ্তার এবং তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। ওই সময় আরও একজন দৌড়ে পালিয়ে যায়।

এর আগেই তামিমের লোকের কাছে এক হাজার পাঁচশ পিস ইয়াবা ট্যাবলেট হস্তান্তর করেন আবুল কালাম। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার কালামকে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান খান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আবুল কালামের নামে টেকনাফ থানায় দুইটি ও চট্টগ্রামের বাঁশখালী থানায় একটিসহ তিনটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। এর আগেও মাদক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন তিনি।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...