ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০/০৪/২০২৩ ৩:৩৪ এএম

কক্সবাজারে ৩ লাখ ইয়াবা পাচারের মামলায় ৬ পাচারকারীকে ৭ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন জেলা আদালত। একই সঙ্গে দণ্ডিতদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৯ এপ্রিল) কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক (ভা.) নিশাত সুলতানা এ রায় ঘোষণা করেন। একই আদালতের বেঞ্চ সহকারী দেলোয়ার হোসাইন এ তথ্য জানিয়েছেন।

দণ্ডিতরা হলেন- চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া গ্রামের আবুল কাসেমের ছেলে আলম প্রকাশ চলনদার, নুরুল আলমের ছেলে নাছির উদ্দিন, মফিজের ছেলে জসিম, সাইফুল হকের ছেলে কলিম উল্লাহ, সুফি আলমের ছেলে হোসেন এবং একই উপজেলার শেখেরখীল গ্রামের মঞ্জুর আলমের ছেলে কামাল। রায় ঘোষণার সময় দণ্ডিত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্র পক্ষে একই আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মোজাফফর আহমদ হেলালী এবং দণ্ডিত আসামিদের পক্ষে অ্যাডভোকেট জাহেদ চৌধুরী মামলাটি পরিচালনা করেন।

পাঠকের মতামত

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...