উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১২/০৬/২০২৪ ৯:১২ এএম

দুই লাখ পিস ইয়াবা পাচারের মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত।

জেলা ও দায়রা জজ মুনসী আব্দুল মজিদ মঙ্গলবার (১২ জুন) এই রায় ঘোষণা করেন। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের জেলা নাজির বেদারুল আলম এ তথ্য জানিয়েছেন।

দণ্ডিত আসামিরা হলেন- মো. তারেক (২০) এবং মো. দেলোয়ার হোসেন। দুজনেই কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী হাকিম পাড়ার বাসিন্দা। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন একই আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আইনজীবী সৈয়দ মো. রেজাউর রহমান রেজা। আসামিদের পক্ষে আইনজীবী ছিলেন রেজাউল করিম কাজল।

২০২১ সালের ১৫ নভেম্বর রাতে র‍্যাব-১৫ এর একটি টিম অভিযান চালিয়ে কক্সবাজারের উখিয়া উপজেলার ময়নার ঘোনাস্থ পিআইপি অফিসের সামনে কক্সবাজার-টেকনাফ সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে টেকনাফ থেকে কক্সবাজার অভিমুখী একটি ডাম্পার ট্রাক আটক করে। যার নম্বর চট্ট মেট্টো ন-১১-০৪০৩। পরে ট্রাকের চালক তারেক ও তার সহকারী দেলোয়ার হোসেনকে তল্লাশি করে। একপর্যায়ে উভয়ের কাছ থেকে দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‍্যাব-১৫ এর হাবিলদার মো. নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে ওই দুজনকে আসামি করে উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।

২০২২ সালের ২৫ জুলাই কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতে মামলাটির চার্জগঠন করে বিচারকাজ শুরু হয়। মামলায় পাঁচজনের সাক্ষ্যগ্রহণ করা হয়। দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে আদালত মঙ্গলবার রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর পিপি মো. রেজাউর রহমান রেজা বলেন, রাষ্ট্রপক্ষ মামলার রায়ে সন্তুষ্ট।

তিনি আরও বলেন, কক্সবাজার জেলা জজশীপের আওতাধীন মাদক, খুন, অস্ত্রসহ চাঞ্চল্যকর মামলাগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুততম সময়ে নিষ্পত্তির জন্য ইতিমধ্যে বহুমুখী উদ্যোগ নেওয়া হয়েছে। তার কিছু ইতিবাচক কার্যক্রম এখন পরিলক্ষিত হচ্ছে

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...