উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২/০৮/২০২৩ ৯:৪৬ এএম

রাজধানীতে ইয়াবা কারবারে সরাসরি জড়িত থাকার অভিযোগে ওমর ফারুক (৩০) নামে এক কলেজছাত্রকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার সহযোগী হিসেবে কাজ করা পাভেল খান (৩৩) নামে এক চালককেও গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১ জুলাই) রাতে মিরপুরের পাইকপাড়া সড়ক গবেষণাগার ল্যাবরেটরি স্টাফ কোয়ার্টার এলাকা থেকে তাদের ১২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

ওমর ফারুক জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মিরপুর বাঙলা কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী এবং পাভেল বাসচালক।

মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, ওমর ফারুক টেকনাফ থেকে ইয়াবা আনেন। পাভেল সেই ইয়াবা ঢাকার বিভিন্ন স্থানে বিক্রি করেন। তাদের উভয়ের পরিচয় কারাগারে ২০১৮ সালে। কারাগার থেকে বের হয়ে তারা যৌথভাবে ইয়াবা বিক্রি করেন। মঙ্গলবারও তারা পাইকপাড়ায় ইয়াবা বিক্রি করতে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।

ওসি জানান, তাদের তল্লাশি করে ওমর ফারুকের কাছ থেকে এক হাজার পিস এবং পাভেলের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ওমর ফারুকের বিরুদ্ধে বিভিন্ন থানায় পাঁচটি এবং পাভেলের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। তারা উভয়েই একাধিকবার কারাগারেও ছিলেন।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...