ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৬/০৭/২০২৩ ৮:১২ এএম

ঢাকায় ইয়াবা ট্যাবলেট সরবরাহ করতে এসে কক্সবাজারের মেরিন ইকো রিসোর্টের মালিক মালিকসহ দুজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তাদের কাছ থেকে ৮ হাজার ৮১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বুধবার (৫ জুলাই) রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

অধিদপ্তর থেকে আরও জানানো হয়, জুনে ৩৩ হাজার ৩০৫ ইয়াবাসহ ৫৯ জনকে আটক করা হয়। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খিলগাঁও সার্কেলের নেতৃত্বে একটি দল গত মঙ্গলবার ভোর থেকে বুধবার পর্যন্ত গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট এবং রামপুরা থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় কক্সবাজার ভিত্তিক মাদক চোরাচালানের মূলহোতা কাজী জাফর সাদেক রাজুকে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। রাজু কক্সবাজার কলাতলী মেরিন ইকো রিসোর্টের মালিক বলে জানায়। এ ছাড়া, আরাফাত আবেদীন, তাহরিম ইসলাম রবিন, আহম্মেদ সাবাব, সাদি রহমানকে, আহম্মেদ সাবাব ও সাদি রহমানকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা জানায়, তারা কক্সবাজার ভিত্তিক একটি মাদক সিন্ডিকেট। রাজু একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার নামে কক্সবাজার থানায় ২টি মামলা আছে। সে কক্সবাজারের কলাতলীতে মেরিন ইকো রিসোর্টের মালিক বলে প্রাথমিকভাবে জানা যায়। দীর্ঘদিন যাবত সে নিজে এবং তার সহযোগীদের মাধ্যমে কক্সবাজার এলাকা থেকে বিমান পথে ইয়াবা ট্যাবলেট ঢাকায় এনে তার এজেন্টদের মধ্যে সরবরাহ করত

পাঠকের মতামত

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, মাভাবিপ্রবি শিক্ষার্থীসহ পরিবারের ৪ জন নিখোঁজ

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ...

চকরিয়ায় থামে না ঢাকাগামী ট্রেন, দুর্ভোগে ২০ লাখ মানুষ আরও কয়েক

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চকরিয়া স্টেশনে থামে না। ফলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ আশপাশের ...

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...