প্রকাশিত: ২৪/০৯/২০২১ ১১:১৫ এএম

প্রেস রিলিজ:
ইমাম মুয়াজ্জিনরা সমাজের অত্যন্ত মর্যাদাবান ব্যক্তি। সরকারের আর্থিক অনুদান ও ঋণের অর্থ কাজে লাগিয়ে তাঁরা আর্থ সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবেন এবং দেশকে উন্নয়নে অবদান রাখবেন।’’ ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার জেলা কার্যালয়ের উদ্যোগে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের আওতায় জেলার ৭২ (বাহাত্তর) জন ইমাম মুয়াজ্জিনের অনুকূলে আর্থিক অনুদান এবং ১৬ জনের অনুকূলে সুদমুক্ত ঋণের চেক হস্তান্তর অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপ-পরিচালক (স্থানীয় সরকার) শ্রাবস্তী রায় একথা বলেন।

জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে জেলা প্রশাসনের শহীদ এ.টি.এম. জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে ২৩ সেপ্টেম্বর বিকাল ৪টায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক ইসলামিক ফাউন্ডেশন জনাব ফাহমিদা বেগম, উপস্থিত ছিলেন ইফা: সহকারী পরিচালক সরওয়ার আকবর, ফিল্ড অফিসার মো: ফজল করিম, ইমাম সমিতির সভাপতি কাজী সিরাজুল ইসলাম সিদ্দিকী। ইমাম প্রতিনিধিসহ সকল বক্তা ইমাম-মুয়াজ্জিনের জন্য বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে সরকারের ভূয়সী প্রশংসা করেন এবং চলমান মহামারি করোনা পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে আল্লাহর সাহায্য কামনা করেন

পাঠকের মতামত

কক্সবাজারে শুল্ক ফাঁকি,জাল কাগজে যন্ত্রাংশ এনে তৈরীকৃত ৩ টি বিলাসবহুল গাড়ী জব্দ

কক্সবাজারে শুল্ক ফাঁকি ও জাল কাগজপত্রের মাধ্যমে বিদেশ থেকে যন্ত্রাংশ এনে তৈরিকৃত পূর্ণাঙ্গ তিনটি বিলাসবহুল ...

রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি, শিশু নিহত, নারীসহ আহত ৬

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের গুলিতে বিদ্ধ হয়ে ...

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। ২৭ ...
Single Page Footer