উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯/১১/২০২২ ৯:৩৫ পিএম

মানিকগঞ্জের সাটুরিয়ায় ইভটিজিংয়ে বাধা দেয়ায় তোফাজ্জল হোসেন নামে এক স্কুলশিক্ষক বখাটেদের মারধরের শিকার হয়েছেন। আহত তোফাজ্জল হোসেন স্থানীয় হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে সহকারী ইংরেজি শিক্ষক।

অভিযুক্তরা হলেন, হরগজ বালুচর এলাকার আল আমিন (২২) ও রমজান আলী (২৩)। তারা দু’জনই ওই বিদ্যালয়ের সাবেক ছাত্র।

আজ বুধবার সকাল পৌনে ১০ টার দিকে উপজেলার হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। মারধরের ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বজলুর রহমান বাদী হয়ে আল আমিন ও রমজান আলীর বিরুদ্ধে সাটুরিয়ায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বজলুর রহমান বলেন, ‘ছাত্র হয়ে শিক্ষকের গায়ে হাত তোলা জঘন্য কাজ। এ ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দিয়েছি। এরপর শিক্ষককে মারধরের ঘটনার প্রতিবাদে দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন করা হয়।’

পুলিশ জানায়, বিদ্যালয়ে আসা যাওয়ার পথে আল আমিন ও রমজান আলী ছাত্রীদের ইভটিজিং করত। বিষয়টি ইংরেজি শিক্ষক তোফাজ্জল হোসেনকে জানানো হয়। এ জন্য তিনি সাবেক ওই দুই ছাত্রকে ডেকে নিষেধ করেন। তারা নিষেধ উপেক্ষা করে ইভটিজিং করতে থাকে। পরে শিক্ষক তোফাজ্জল হোসেন সাবেক ওই দুই ছাত্রকে শেষবারের মতো সর্তক করে দেন। এ ঘটনার জেরে বুধবার বিদ্যালয়ের সামনেই তারা শিক্ষককে মারধর করে পালিয়ে যায়। খবর পেয়ে অন্য শিক্ষকরা তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠান। প্রাথমিক চিকিৎসা শেষে আহত শিক্ষককে বাড়িতে পাঠানো হয়।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, ঘটনার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিখিত অভিযোগ করেছেন। বখাটেদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...