ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৭/০৪/২০২৩ ৯:৫৬ পিএম

নারায়ণগঞ্জে ইফতাররত অবস্থায় মারা গেলেন খেলাফত মজলিসের আমির শায়খুল হাদিস মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী। শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যায় শহরের জামতলা হীরা কমিউনিটি সেন্টারে তিনি মারা যান।

এর আগে নারায়ণগঞ্জ মহানগর খেলাফত মজলিসের এই ইফতার মহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন তিনি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার (৭ এপ্রিল) শহরের আজাদ হলে ইফতারের সময় মুখে খাবার তোলেন খেলাফত মজলিস বাংলাদেশের আমীর মাওলানা জুবায়ের আহমেদ চৌধুরী। এসময় তিনি আকস্মিক স্ট্রোক করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে তাকে দ্রুত শহরের চাষাঢ়া বালুর মাঠের ইসলাম হার্ট সেন্টারে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহানগর খেলাফত মজলিসের প্রচার সম্পাদক জাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, আমাদের আমির ইন্তেকাল করেছেন। ইফতারের সময় খাবারে মুখে নেওয়ার পর তিনি স্ট্রোক করে মারা যান। পরে তাকে ইসলাম হার্ট সেন্টারে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...
Single Page Footer