প্রকাশিত: ২০/০৬/২০১৭ ৮:০৪ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:০১ পিএম

রাজবাড়ীর বালিয়াকান্দিতে প্রেমের ফাঁদে ফেলে কলেজছাত্রীর নগ্ন ভিডিও ধারণ ও পরবর্তীতে তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার অভিযোগে তিন যুবককে আটক করেছে র‌্যাব।

সোমবার রাত ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের দুই নম্বর কোম্পানির অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন বিষয়টি জানান।

আটক যুবকরা হলেন- বালিয়াকান্দি উপজেলার বাউনী বনগ্রামের মো. রেজাউল মণ্ডলের ছেলে মো. শাওন মণ্ডল (১৯), একই উপজেলার পাইককান্দি গ্রামের মো. আমিন মণ্ডলের ছেলে মো. সজিব মণ্ডল (২১) ও ঢোলজানি গ্রামের মো. লাল মিয়ার ছেলে মো. ফারুক আহমেদ (২২)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক যুবক শাওন মণ্ডল সম্প্রতি বালিয়াকান্দি উপজেলার এক কলেজ ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে মোবাইল ফোনে তার নগ্ন ভিডিও ধারণ করেন। এ কাজে শাওনকে সহযোগিতা করেন তার দুই বন্ধু সজিব ও ফারুক। পরবর্তীতে তারা তিনজন ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে কলেজ ছাত্রীর পরিবারের কাছে টাকা দাবি করেন। এক পর্যায়ে টাকা না পেয়ে তারা ওই নগ্ন ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেন।

এ ঘটনায় ওই কলেজ ছাত্রীর পরিবার বালিয়াকান্দি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পকে বিষয়টি জানান। এরপর সোমবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শাওন ও তার দুই বন্ধুকে আটক করে র‌্যাব। এরপর তাদের মোবাইল ফোন থেকে কলেজ ছাত্রীর নগ্ন ভিডিও উদ্ধার করে তাদেরকে বালিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়।

পাঠকের মতামত

 

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক: পররাষ্ট্রমন্ত্রী

টেকনাফ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সংঘাত সৃষ্টি হওয়ায় রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা দেখা ...