প্রকাশিত: ৩১/০৩/২০১৭ ১১:০১ পিএম

জাহাঙ্গীর আলম, ইনানী:
উখিয়ার উপকূলীয় এলাকা ইনানীতে নুর হাসান মুক্তার বিরাণী হাউস নামের একটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে কক্সবাজার জেলা আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এহসান। শুক্রবার দুপুর ২ টার দিকে কক্সবাজার থানা পুলিশের উপস্থিতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ অভিযান সম্পন্ন করেন।

অন্যদিকে জেলা প্রশাসনের প্রদত্ত আইডি কার্ড বিহীন ইনানী বীচে শুক্রবার বিকাল ৩ টার দিকে অবৈধ ভাবে ছবি ধারণকালে একজন ক্যামোরাম্যানকে আটক করেছে ইনানী পুলিশ। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এহসান তার কাছে কোন বৈধতা না থাকায় ২ হাজার টাকা জরিমানা করে।
স্থানীয় লোকজন জানান, প্রায় ৫০/৬০ জন অবৈধ ক্যামরা ম্যান ইনানী বীচে প্রতিনিয়ত ছবি ধারণ করছে বীচ পুলিশকে ম্যানেজ করে। অভিযোগ উঠেছে, এসব ক্যামেরাম্যান অনেক সময় মহিলাদের ছবি ধারণ করে ব্ল্যাক মেইলিং করে থাকে। যে কারণে জেলা প্রশাসন থেকে বৈধ ক্যামরা ম্যানদের আইডি কার্ড সরবরাহ দেওয়া হয়েছে।

পাঠকের মতামত

পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে বিদ্যুতের দাম বাড়ল, বাড়েনি সরবরাহ

পর্যটনের স্বর্গ হিসেবে পরিচিত প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বিদ্যুতের সংকট দীর্ঘদিনের। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ...

টেকনাফে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের প্রস্তুতি, সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মনখালী ও শামলাপুর এলাকার বাসিন্দাদের মধ্যে পূর্ববিরোধ নিয়ে উত্তেজনা ছড়িয়ে ...

সেন্টমার্টিন ভ্রমণ: পর্যটক পরিবহনের অনুমতি পায়নি কোনো জাহাজ

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটক পরিবহনের জন্য রুট পারমিট চেয়ে আবেদন করেছে সাতটি জাহাজ। তবে প্রয়োজনীয় কাগজপত্র ...