প্রকাশিত: ০৬/০৬/২০১৭ ৯:০৮ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৫৯ পিএম

আব্দুল মালেক, সেন্টমার্টিন::

সেন্টমার্টিন দ্বীপের নারিকেল জিঞ্জিরায় ঘূর্ণিঝড় মোরা ‘য় ক্ষতিগ্রস্থ দুইশত পরিবারের মধ্যে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ইচ্ছেকুঁড়ি ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন ।

প্রবল ঘূর্ণিঝড়ে প্রচুর ক্ষতিগ্রস্থ হয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমিখ্যাত সেন্টমার্টিন । ঘরে খাবার নেই, ঘরের চাল নাই, অনেক গাছ ভেঙ্গে পড়েছে । অসহায় হয়ে পড়েছে এখানকার মানুষগুলো ।

সরকারের সহযোগিতায় খাবার সংকট কাটিয়ে উঠতে পারলেও খোলা আকাশের নিচে দুর্নিবার কষ্টে থাকতে হচ্ছে অনেককে। অনেকে কোনোমতো মাথা গুঁজে থাকছে ।

মানবেতর জীবনযাপন করা এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে ইচ্ছেকুঁড়ি ফাইন্ডেশন । সংগঠনের পক্ষ থেকে আজ বিকেলে তাদের কাছে অার্থিক সাহায্য প্রদান করা হয় ।
আর্থিক সাহায্য পেয়ে খুবই উচ্ছ্বসিত দ্বীপের মানুষগুলো । তারা সংগঠনের সবাইকে অনেক কৃতজ্ঞতা জানান ।

সংগঠনটির সাথে মিলে কাজ করে অসহায় মানুষগুলোর মুখে হাসি ফুটিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাহন এবং Youth Against Hunger, Institute of Leather Engineering & Technology নামের দুটি সংগঠন ।

মেডিকেল, বিশ্ববিদ্যালয় এবং কলেজ ছাত্রদের অংশগ্রহণে সংগঠনটি পথশিশু এবং সুবিধাবঞ্চিতদের জন্য একটি স্বেচ্ছাসেবী সংগঠন । জাতীয় বিভিন্ন দূর্যোগ সংগঠনটি অসহায় মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করছে এবং পথশিশু এবং সুবিধাবঞ্চিতদের নিয়ে কাজ করছে নিয়মিত ।
ইচ্ছেকুঁড়ি ফাউন্ডেশনের সভাপতি ইখতিয়ার জাহান সবুজ বলেন, “সংগঠনের পক্ষ থেকে সেন্টমার্টিনের মানুষগুলোর জন্য কিছু করতে পেরে খুবই ভালো লাগছে । আরো বেশি কিছু করতে পারলে আরো ভালো লাগতো । কৃতজ্ঞতা সবাইকে যারা পাশে থেকে সব সময় অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন । এভাবেই অসহায় মানুষ আর আমার দেশের পাশে থাকবে ইচ্ছেকুঁড়ি ফাউন্ডেশন । ”

ইচ্ছেকুঁড়ি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সুমন হুসাইন অন্যান্য সংগঠনকেও ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ানোর আহবান জানান ।

পাঠকের মতামত

কক্সবাজারে হোটেল-রেস্তোরাঁর বর্জ্য থেকে তৈরি হচ্ছে জৈব সার

কক্সবাজারে পর্যটনকেন্দ্রিক প্রতিষ্ঠানগুলোর বর্জ্য ব্যবহার করে তৈরি হচ্ছে জৈব সার। হোটেল-মোটেল ও রেস্তোরাঁয় রান্নার পরিত্যক্ত ...

কক্সবাজার সৈকতে শাওয়ার, চেঞ্জিং রুম ও রাতের আলোর পরিকল্পনা

পর্যটকদের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা বাড়াতে কক্সবাজার সমুদ্রসৈকতে ফ্রেশ ওয়াটার শাওয়ার, চেঞ্জিং রুম, লকার, ক্যাফে, পর্যটক ...

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার তিন সংকট, ব্যাটালিয়ন চায় এপিবিএন

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় জনসংখ্যার ভারসাম্যহীনতা, নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ এবং মাদক নিয়ন্ত্রণÑ এই তিনটিকে প্রধান ...

রামুতে মিছিলের প্রস্তুতিকালে মোনাফ সিকদার সহ নি’ষি’দ্ধ যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ...
Single Page Footer