প্রকাশিত: ০৪/০৭/২০১৭ ৯:৫০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:১৮ পিএম

ঢাকা: অবৈধভাবে ইউরোপের বিভিন্ন দেশে ঢুকতে গিয়ে কমপক্ষে দুই হাজার বাংলাদেশি তুরস্কে আটকা পড়েছেন বলে খবর পাওয়া গেছে। তাদের নিয়ে মানবিক সংকট সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার (০৪ জুলাই) বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরের মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম. আল্লামা সিদ্দীকী জানান, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, বিশেষ করে ইরান, লেবানন এবং জর্ডানে বৈধভাবে কর্মরত বাংলাদেশিদের অনেকে ইউরোপে অনুপ্রবেশের আশায় তুরস্কে এসেছেন। তারা তুরস্ক হয়ে অবৈধভাবে ইউরোপে ঢোকার চেষ্টা করছেন। যা একদমই অর্থহীন।

রাষ্ট্রদূত জানিয়েছেন, তুরস্ক থেকে এভাবে ইউরোপে পাড়ি দেওয়ার চেষ্টা করতে গিয়ে আটকে পড়েছেন প্রায় দুই হাজার বাংলাদেশি। তাদের নিয়ে সেখানে একটি মানবিক সংকট সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিবৃতিতে তিনি আরও জানান, তুরস্কের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিদ্যমান অভিবাসন চুক্তির আওতায় ইউরোপে পাড়ি জমানো অসম্ভব, তাই এ ধরনের অপচেষ্টা অর্থহীন। এছাড়া বাংলাদেশি নাগরিকরা তুরস্কে বিভিন্ন সংঘবদ্ধ দলের খপ্পরে পড়ে অর্থের লোভে বিভিন্ন সন্ত্রাসমূলক কাজে জড়িত হচ্ছেন।

ইউরোপে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের এ ধরনের অবৈধ অভিবাসনের ঝুঁকির বিষয়ে তিনি আরও সচেতন ও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন। বাংলানিউজ২৪

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer