প্রকাশিত: ২৭/১০/২০২১ ৯:১০ এএম

আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে কক্সবাজার জেলার চকরিয়া ও পেকুয়া উপজেলার ১৬ ইউনিয়নের প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।

তৃতীয় দফার ইউপি নির্বাচন উপলক্ষে গণভবনে অনুষ্ঠিত দলটির স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মূলতবি সভায় প্রার্থীতা চূড়ান্ত করা হয়।

এতে চকরিয়া উপজেলার ১০টি ইউনিয়ন ও পেকুয়া উপজেলার ৬টি ইউনিয়নের প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।

চকরিয়া পেকুয়ায় নৌকা প্রতীক পেয়েছেন – চকরিয়া উপজেলার বদরখালীতে নুরে হোছাইন আরিফ, ভেওলা-মানিকচরে মো. শহিদুল ইসলাম, পূর্ব বড় ভেওলায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক নেতা সন্ত্রাসীর গুলিতে নিহত নাছির উদ্দিন নোবেলের স্ত্রী ফারহানা আফরিন মুন্না, কৈয়ারবিলে জান্নাতুল বকেয়া, সাহারবিলে মহসিন বাবুল, পশ্চিম বড় ভেওলায় সিরাজুল ইসলাম চৌধুরী, ঢেমুশিয়ায় এসএম মঈন উদ্দিন আহমেদ চৌধুরী, কোনাখালীতে জাফর আলম সিদ্দিকী, লক্ষ্যাচরে মহিউদ্দিন মো. আওরঙ্গজেব এবং কাঁকারায় শওকত ওসমান।

পেকুয়ার ৬ ইউনিয়নের নৌকা প্রতীক পেয়েছেন- পেকুয়া সদরে সাংবাদিক জহিরুল ইসলাম, বারবাকিয়ায় আবুল কাশেম, উজানটিয়ায় এম শহীদুল ইসলাম চৌধুরী, মগনামায় নেজাম উদ্দিন, রাজাখালিতে মো. নজরুল ইসলাম ও শীলখালিতে মো. কাজিউল ইনসান।

সভায় সভাপতিত্ব করেন, আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

পাঠকের মতামত

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। ২৭ ...

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, ...

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...
Single Page Footer