প্রকাশিত: ০৮/১১/২০১৬ ১২:০২ পিএম

comilla-monir20161108115643ডেস্ক রিপোর্ট ::
কুমিল্লায় দুর্বৃত্তদের গুলিতে তিতাস উপজেলার জিয়াকান্দি ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন সরদার (৪৮) ও তার শ্যালক মহি উদ্দিন (৩৫) নিহত হয়েছেন।

মঙ্গলবার ভোরে দাউদকান্দি উপজেলার গৌরিপুর বাজারের পাশে এ ঘটনা ঘটে। জেলা পুলিশ কন্ট্রোলরুম দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছে।

নিহত মনির হোসেনের চাচাতো ভাই মোশাররফ হোসেন মুঠো ফোনে জানান, পূর্ব শক্রতার জের ধরে সকাল ৭টার দিকে একদল দুর্বৃত্ত চেয়ারম্যান ও তার সহযোগীদের উপর হামলা ও গুলি চালায়। এতে অন্তত ৮ জন আহত হয়। আহতদের উদ্ধার করে গৌরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর মহি উদ্দিন এবং ঢামেকে ভর্তির পর চেয়ারম্যান মনির হোসেনের মৃত্যু হয়।

দাউদকান্দি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালাম মিয়া জানান, চেয়ারম্যানের মৃত্যুর খবরে ঘটনাস্থল দাউদকান্দি ও তিতাস এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer