প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ০২/০৫/২০২৫ ২:২৩ পিএম

গত ৩০ এপ্রিল বিভিন্ন দৈনিক পত্রিকাসহ অনলাইনে প্রকাশিত ‘ইউএনও’র অনুমতিপত্র জালিয়াতি করে মিয়ানমারে নির্মাণ সামগ্রী পাচার’ শীর্ষক শিরোনামের সংবাদটি আমরা প্রতিবাদকারীদ্বয়ের দৃষ্টিগোচর হয়েছে। উক্ত শিরোনামে আমাদের জড়িয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তাহা সম্পুর্ন মিথ্যা, মনগড়া ও বানোয়াট। আমরা ওই সংবাদের একাংশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রকৃতপক্ষে, যে সার্ভিস বোটে করে নির্মাণ সামগ্রী মিয়ানমারে পাচারের অভিযোগ উঠেছে তা গত ২৮ এপ্রিল নন জুডিশিয়াল স্ট্যাম্পমুলে সেলিনা আকতার, পিতা আবদুস শুক্কুর, হাজী বাদশা মিয়া বাড়ি, শহীদ পাড়া রোড়, চট্টগ্রাম কে বিক্রি করে হস্তান্তর করেছি। ফলে ওই দিন থেকে আমি আর ওই সার্ভিস বোটের মালিকানা নেই। একটি স্বার্থন্বেষি মহল আমাদের বিরুদ্ধে সাংবাদিক ভাইদের মিথ্যা তথ্য সরবরাহ করে বিভ্রান্তি করার পাঁয়তারা করছে। এছাড়াও কোন ধরনের সিন্ডিকেটের সংগেও আমরা জড়িত নই। প্রকৃত সিন্ডিকেট ব্যবসায়ী ও পাচারকারীদের আইনের আওতায় আনা হোক সেটা আমরাও চাই। সঠিক তদন্ত করে প্রকৃত পাচারকারি ও ইউএনওর অনুমতিপত্র কারা জালিয়াতি করেছে তা খতিয়ে দেখে অপরাধীদের শাস্তির ব্যবস্থা করা হোক।
আমাদের জড়িয়ে যে সংবাদটুকু প্রকাশিত হয়েছে তাতে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্টদের বিভ্রান্তি না হওয়ার অনুরোধ জানাচ্ছি এবং সংবাদে একাংশে আমাদের জড়িয়ে প্রকাশ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

প্রতিবাদকারী—
মো. আলম ও মো. জাহাঙ্গীর
সেন্টমাটিন দ্বীপ।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...