প্রকাশিত: ২৫/১১/২০২০ ১১:৫০ এএম , আপডেট: ২৫/১১/২০২০ ১১:৫০ এএম

আওয়ামী লীগের কেন্দ্রিয় কমিটির ধর্ম সম্পাদক হচ্ছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা। তিনি কেন্দ্রিয় কমিটিতে ঠাঁই পাওয়ায় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হচ্ছেন বর্তমান সহ-সভাপতি ও কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদুল ইসলাম চৌধুরী। আজ বুধবার কেন্দ্র থেকে এ সংক্রান্ত চিঠি ইস্যু হতে পারে। নির্ভরযোগ্য একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা এবং ফরিদুল ইসলাম চৌধুরীকে নতুন দায়িত্ব প্রদানের বিষয়টি ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্টদের জানিয়ে দিয়েছেন।
নতুন দায়িত্ব গ্রহন করতে যাওয়া এ দুই নেতা অতীতে মহেশখালী-কুতুবদিয়া (কক্সবাজার-২) সংসদীয় আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করেছেন। ১৯৯৬ সালে সিরাজুল মোস্তফা এবং ২০০১ সালে ফরিদুল ইসলাম চৌধুরী আওয়ামী লীগের টিকিটে প্রার্থী হন। সিরাজুল মোস্তফার বাড়ি দ্বীপ উপজেলা মহেশখালীতে এবং ফরিদুল ইসলাম চৌধুরীর বাড়ি আরেক দ্বীপ উপজেলা কুতুবদিয়ায়। দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা চড়াই-উৎরাই পেরিয়ে এ দুই নেতা নিজেদের অবস্থান পোক্ত করেছেন। নিজেদের প্রতিষ্ঠিত করেছেন দলের জন্য নিবেদিত প্রাণ রাজনীতিক হিসেবে।
বিগত ২০১৬ সালের ২৮ জানুয়ারী জেলা আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিলে সভাপতি পদে এ্যাভোকেট সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক পদে মুজিবুর রহমানের নাম ঘোষনা করা হয়। পরে একই বছরের ১৩ অক্টোবর ৭১ সদস্য বিশিষ্ট জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ও তৎকালীন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। সেই কমিটিতে ফরিদুল ইসলাম চৌধুরীকে সহ-সভাপতি করা হয়। সুত্র: দৈনিক কক্সবাজার

পাঠকের মতামত

স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। ...

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...
Single Page Footer