উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২/০১/২০২৩ ৬:৩৩ পিএম

কক্সবাজারের টেকনাফে দুর্বৃত্তের গুলিতে আহত হওয়ার এক মাস পর মোহাম্মদ রফিক (২০) নামের এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার (১ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে লাশটি দাফন করা হয়েছে।

তবে কোনো মামলা হওয়ার আগেই তার দাফন সম্পন্ন হয়েছে।

এর আগে, বিকেলে নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা আশ্রয়শিবিরের নিজের ঘরে তিনি মারা যান।

পুলিশ বলছে, পরিবারের সদস্যরা তাদের না জানিয়ে লাশ দাফন করে দিয়েছেন। ফলে ঘটনায় কোনো মামলা হয়নি। এদিকে পরিবারের সদস্যরা বলছেন, পুলিশকে বিষয়টি জানানো হলেও তারা কোনো ধরনের ব্যবস্থা না নেওয়ায় লাশটি দাফন করা হয়েছে।

রফিক টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা আশ্রয়শিবিরে সি ব্লকের ৮৮১/৩ নম্বর শেডের বাসিন্দা আবু তাহেরের ছেলে।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা শিবির ফাঁড়ির পরিদর্শক সুরেস চন্দ্র বলেন, গত ১ ডিসেম্বর রাত ১১টার দিকে রফিককে দুর্বৃত্তরা পাহাড়ে নিয়ে মারধর ও গুলি করে। ওই সময় তিনি গলা, মুখসহ বিভিন্ন স্থানে আঘাত পান।

খবর পেয়ে দ্রুত নয়াপাড়া এপিবিএন পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে নয়াপাড়া আইপিডি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। তিনি কিছুদিন সেখানে ভর্তি ছিলেন। একটু সুস্থ হয়ে উঠলে রফিক আবার রোহিঙ্গা শিবিরে চলে যান। এর মধ্যে গতকাল বিকেলে তিনি মারা যান। তবে পুলিশকে কোনো খবর না দিয়েই রাত সাড়ে ১০টার দিকে লাশটি দাফন করা হয়েছে।

রফিকের বাবা আবু তাহের বলেন, ঘটনার পর বিষয়টি এপিবিএন পুলিশকে জানানো হয়েছিল। কিন্তু তারা দুর্বৃত্তদের শনাক্ত করতে না পারায় কোনো ধরনের মামলা করেনি। রফিক মারা যাওয়ার পর পুনরায় এপিবিএন পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজনকে বিষয়টি জানানো হয়। এরপর তারা দাফনের ব্যবস্থা করেন।

রোহিঙ্গা আশ্রয়শিবির ব্যবস্থাপনা কমিটির সি ব্লকের চেয়ারম্যান (রোহিঙ্গা দলপতি) মোহাম্মদ একরাম বলেন, দুর্বৃত্তের গুলিতে আহত রফিক এক মাস পরে মারা গেছে। এপিবিএন পুলিশকে বিষয়টি জানানো হলেও তারা কোনো ধরনের ব্যবস্থা না নেওয়ায় লাশটি দাফন করা হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল হালিম বলেন, এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

পাঠকের মতামত

টুপটুপ রিসোর্টে ১০ মৃত্যু: ম্যানেজারের ৭ দিন রিমান্ড চায় পুলিশ

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার রিসোর্টের ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, মাভাবিপ্রবি শিক্ষার্থীসহ পরিবারের ৪ জন নিখোঁজ

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ...

চকরিয়ায় থামে না ঢাকাগামী ট্রেন, দুর্ভোগে ২০ লাখ মানুষ আরও কয়েক

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চকরিয়া স্টেশনে থামে না। ফলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ আশপাশের ...

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...