ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪/০৮/২০২৪ ১২:০৯ পিএম

আস-সুন্নাহ ফাউন্ডেশন বরাবরই দুর্গত ও অসহায় মানুষের সেবা-সহযোগিতায় অগ্রণী ভূমিকা পালন করে থাকে। চলমান বন্যা পরিস্থিতিতেও উদ্ধার কার্যক্রম ও ত্রাণ বিতরণে ব্যাপক ভূমিকা রাখছে সংগঠনটি।

আজ শুক্রবার (২৩ আগস্ট) আস-সুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ কার্যক্রম পরিদর্শন করেছেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। বন্যাদুর্গতদের জন্য আস-সুন্নাহর বিশাল কর্মযজ্ঞ দেখে তিনি অভিভূত হয়ে পড়েন।

এ সময় তিনি বাংলাদেশের দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পাশে থাকার ইচ্ছা প্রকাশ করেন। বলেন, বাংলাদেশের মানুষ ফিলিস্তিনের জন্য যে গভীর ভালোবাসা দেখিয়েছে, আপনাদের দুর্যোগে এর দায় কিছুটা হলেও আমি শোধ করব। আক্রান্তদের জন্য একটি সিম্বলিক সহায়তা প্রদানেরও আগ্রহ প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন: দেশের চলমান সংকটগুলোতে যেভাবে পাশে রয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন

আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ ফিলিস্তিনি রাষ্ট্রদূতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তার এই মানবিক তৎপরতা মুসলিম ভ্রাতৃত্বের উজ্জ্বল নমুনা হয়ে থাকবে। আমরা তার প্রতি বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এ সময় দুর্গতদের জন্য গভীর সমবেদনা প্রকাশ করেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত। বিদায়ের আগে তিনি আস-সুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্সের নির্ধারিত স্থানও পরিদর্শন করেন। আস-সুন্নাহ ফাউন্ডেশনের নানামুখী কার্যক্রমের কেন্দ্রবিন্দু হবে আস-সুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স। এই কমপ্লেক্সে মসজিদসহ আরও থাকবে একটি আধুনিক মাদরাসা, বিনামূল্যে চিকিৎসাকেন্দ্র ও উচ্চতর ইসলামি গবেষণাকেন্দ্র।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...