প্রকাশিত: ১৭/০৩/২০২২ ৩:০৩ পিএম

হত্যাচেষ্টা মামলার এক পলাতক আসামির সঙ্গে জন্মদিনের কেক কাটায় চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণিকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম এবস তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিধি ভঙ্গ করায় ওসি ওসমান গণিকে প্রত্যাহার করা হয়েছে।

জানা গেছে, গত ২ মার্চ ছিল ওসি ওসমান গণির জন্মদিন। ওই দিন তার জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে তাকে ফুল দিয়ে সংবর্ধনা দেন এবং মিষ্টিমুখ করান রুবেল নামের হত্যাচেষ্টা মামলার এক পলাতক আসামি। বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

ওসমান গণি চার মাস আগে চকরিয়ার থানার ওসি হিসেবে যোগ দেন। মাত্র চার মাসের মাথায় তিনি প্রত্যাহার হলেন।

পাঠকের মতামত

কক্সবাজার সমুদ্র সৈকতে সড়ক নির্মাণ বন্ধে হাইকোর্টের নির্দেশ

কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সৈকতের ...

উখিয়া-টেকনাফে জমি রেজিস্ট্রেশনে ‘অনুমতি’ প্রথা বাতিলের দাবি

কক্সবাজারের উখিয়া-টেকনাফসহ জেলার বিভিন্ন উপজেলায় ব্যক্তি মালিকানাধীন জমি ক্রয়-বিক্রয় ও রেজিস্ট্রেশনের ক্ষেত্রে জেলা প্রশাসনের পূর্বানুমতি ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণে এগোচ্ছে সমীক্ষা

প্রধানমন্ত্রীর ঘোষণার পর নতুন গতি পেয়েছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের সমীক্ষার কাজ। প্রাকৃতিক ...
Single Page Footer