প্রকাশিত: ২৯/০৯/২০১৯ ১১:২৪ এএম

আলীকদম (বান্দরবান) প্রতিনিধিঃ
শনিবার রাতে বান্দরবানের আলীকদম উপজেলায় ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, পাট্টাখাইয়া এলাকার বাসিন্দা আবু রায়হানের ছেলে আব্দুর রহমান মুন্না (২২) ও ঢাকা সাভারের বাসিন্দা মেহেদী হাসান রুমান (২২)।

আলীকদম থানার অফিসার ইনচার্জ কাজী রকিব উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৮ সেপ্টেম্ব) রাত সাড়ে ১১ টার সময় উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের পাট্টাখাইয়া এলাকায় আবু রায়হানের বাড়ীর সামনে থেকে ২৮৫ পিস ইয়াবাসহ এ দুই যুবককে আটক করে পুলিশ। আটক মেহেদী হাসান রুমানের বিরুদ্ধে সাভার থানায়ও ইয়াবা সংক্রান্ত মামলা রয়েছে বলে জানা গেছে।
আটক দুই যুবকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে তাদেরকে বান্দরবান কোর্টে চালান করা হয়েছে।

পাঠকের মতামত

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। ২৭ ...

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, ...

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...
Single Page Footer