ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৮/১১/২০২২ ৯:৩৩ পিএম

খাগড়াছড়িতে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে দীপেন ত্রিপুরা (১৯) নামে এক কলেজছাত্র বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে। মঙ্গলবার সদরের পেরাছড়া ইউপির হাদুক পাড়া মাস্টার দোকান এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার সুকুমল ত্রিপুরার ছেলে।

জানা গেছে, খাগড়াছড়ি সরকারি কলেজের ছাত্র দীপেন ত্রিপুরা আর্জেন্টিনার সমর্থক।

এ কারণে আর্জেন্টিনার পতাকা বাঁশে টানাতে গেলে অসাবধানতাবসত বৈদ্যুতিক খুঁটির তারে লেগে যায়। এতে আহত হলে তাকে দ্রুত খাগাড়ছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি হাসপাতালে রয়েছে ।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...