উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২/১১/২০২২ ৫:২১ পিএম

স্রোতের বিপরীতেই ঘটনা ঘটল। প্রথমার্ধের বিরতির পর খেলা শুরু হতেই পাল্টে গেল দৃশ্যপট। আর্জেন্টিনার জালে বল পাঠাল সৌদি আরব। তাও এক বার নয়, দুই বার! খেলায় এখন ২-১ গোলে এগিয়ে সৌদি আরব।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে লিওনেল মেসির গোলে ১০ মিনিটেই এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। এরপর থেকে যেন গোলটা রীতিমতো লুকোচুরিই খেলছে আকাশী-সাদাদের সঙ্গে। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের জালে মেসির সেই গোলের পর আরও গুনে গুনে তিন বার বল জড়িয়েছে তার দল। তবে এরপরও প্রথমার্ধ বিরতিতে দলটিকে যেতে হয়েছে ১-০ গোলে এগিয়েই। বাকি তিন গোলই বাতিল হয়েছে অফসাইডের কাটায়।

আইকনিক লুসাইল স্টেডিয়ামে মঙ্গলবার ৯ম মিনিটে সৌদি আরব ডিফেন্ডার আল বুলায়হি নিজেদের বিপদসীমায় ফেলে দেন লিয়ান্দ্রো পারেদেসকে। ভিএআর দেখে এসে পেনাল্টি দেন রেফারি। পেনাল্টি থেকে গোলটা করতে এবার ভুল করেননি মেসি। গোলরক্ষককে ভুল পথে পাঠিয়ে গোলটা তুলে নেন অধিনায়ক। ২০২২ বিশ্বকাপে নিজেদের প্রথম গোলটা পেয়ে যায় আর্জেন্টিনা।

কিন্তু খেলার ৪৮ মিনিটে সমতা ফেরান সৌদি আরবের সালেহ আলসেহরি (১-১)। সেই এক গোলই যেন ভড়কে দিল আর্জেন্টিনাকে। ৫৩ মিনিটে সালেম আল দাওসারির দারুণ এক গোলে সৌদি আরব এগিয়ে যায়।

পাঠকের মতামত

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: 'নিজেদের চরকায় তেল দিন'

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: ‘নিজেদের চরকায় তেল দিন’

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমার জুনিয়রের মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা বৃদ্ধি পায়। ব্রাজিলিয়ান ...

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে নতুন চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টসেরা ...
Single Page Footer