আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬/০৩/২০২৬ ৮:৫৮ পিএম

শ্রীলংকার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে জানিয়েছেন, **আইআরআইএস বুশেহর** নামের একটি ইরানি জাহাজ কলম্বো বন্দর-সংলগ্ন এক্সক্লুসিভ ইকোনমিক জোন এলাকায় নোঙর করে রয়েছে।

শুক্রবার (৬ মার্চ) এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

প্রেসিডেন্ট বলেন, জাহাজটি শ্রীলংকার জলসীমায় প্রবেশের অনুমতি চেয়েছে এবং এরই মধ্যে জাহাজটির ক্রুদের উদ্ধার করে তীরে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, শ্রীলংকায় ইরানি দূতাবাস ও সরকারের মধ্যে আলোচনার পর জাহাজটির অধিনায়ক ক্রুদের উদ্ধারের সিদ্ধান্ত নেন।

তিনি বলেন, সেই অনুযায়ী শ্রীলংকার নৌবাহিনীর জাহাজগুলো ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। বর্তমানে প্রাপ্ত তথ্য অনুযায়ী, জাহাজটির ২০৮ জন ক্রুকে তীরে আনার প্রস্তুতি নেওয়া হয়েছে।

‘এর মধ্যে ৫৩ জন কর্মকর্তা, ৮৪ জন ক্যাডেট, ৪৮ জন সিনিয়র নাবিক এবং ২৩ জন নাবিক রয়েছেন।’

‘আমরা এখন ওই ২০৮ জনকে জাহাজ থেকে আমাদের নৌযানে নিয়ে এসে কলম্বো বন্দরে আনার প্রক্রিয়া শুরু করেছি।’

‘এরপর ওই জাহাজের ক্রু ও আমাদের নাবিকদের ত্রিনকমালি বন্দরের এলাকায় নেওয়ার পরিকল্পনাও রয়েছে,’ তিনি যোগ করেন।

প্রসঙ্গত, গত ৪ মার্চ শ্রীলংকার উপকূলের কাছে ইরানের জাহাজ আইআরআইএস দেনা হামলার শিকার হয়। পরে যুক্তরাষ্ট্র দাবি করে তারা সাবিমেরিন টর্পেডো দিয়ে আঘাত করে ইরানি জাহাজটি ডুবিয়ে দেয়।

জাহাজ থেকে সাহায্যের আবেদন জানানোর পর ৩২ জনকে উদ্ধার করে শ্রীলংকার নৌবাহিনী।তাদের চিকিৎসার জন্য গালে জাতীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ জানান যে জাহাজে প্রায় ১৮০ জন যাত্রী ছিলেন এবং পরে নিখোঁজ ৮৪ জনের মৃতদেহ পাওয়া গেছে। মৃতদেহগুলো গালে জাতীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer