প্রকাশিত: ০৮/১১/২০২১ ৮:১১ পিএম

কক্সবাজার দেশের অন্যতম পর্যটননগরী উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ট্যুরিস্ট প্যালেসে রক্তের হোলি খেলা শুরু করেছে দুর্বৃত্তরা। তাদের দমনে পুলিশকে কঠোর হতে হবে। কক্সবাজারে এসব চলতে পারে না। কারণ এটি দেশের অন্যতম পর্যটনস্পট। এখানে দেশি-বিদেশি পর্যটক আসেন। যারা এ পথে রয়েছেন তাদের পরিণাম ভালো হবে না।

সোমবার (৮ নভেম্বর) বিকেলে কক্সবাজারে ট্যুরিস্ট পুলিশের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ আগের মতো তলাবিহীন ঝুড়ি নয়, এখন স্বপ্নের দেশ। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

রোহিঙ্গাদের ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, উখিয়া-টেকনাফে মানবিক আশ্রয়ে থাকা রোহিঙ্গারা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিহার না করলে তাদের পরিণাম ভালো হবে না। রক্তের হোলি খেলায় মাতবেন না। নিজদেশে বাস্তুচ্যুত হয়ে এপারে এসেছেন, মানবিক আশ্রয় পেয়েছেন। সরকার ও বিশ্ব সহায়তায় আরামে খাচ্ছেন, ভালোভাবে থাকেন। সন্ত্রাসী কর্মকাণ্ড পরিহার করুন, তা নাহলে কঠোর আইনগত কঠোরতায় পড়তে হবে। মাদক ও মানবপাচারে জড়িতদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সভায় কক্সবাজার সংরক্ষিত আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা মোস্তাক, জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন, ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মোর্শেদুল আনোয়ার, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের পুলিশ সুপার মো. জিল্লুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। জাগো নিউজ

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...