প্রকাশিত: ০৭/১০/২০১৬ ২:১১ পিএম

ঢাকা: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বদরুলের হামলায় গুরুতরভাবে জখম খাদিজা আক্তার নার্গিসের শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত রয়েছে। নার্গিসকে নতুন করে আরও দুই থেকে তিনদিন চিকিৎসকরা পর্যবেক্ষণে রাখবেন বলে জানিয়েছেন বড় ভাই শাহিন আহমেদ।nargis20161007140023

চিকিৎসকদের সঙ্গে কথা বলে, তাদের বরাতে শুক্রবার (০৭ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে সংবাদ সম্মেলন করে এ কথা জানান তিনি।

শাহিন আহমেদ বলেন, যেহেতু নার্গিসের অবস্থা অপরিবর্তিত, তাই আমরা আশাবাদী ভালো কোনো সংবাদ আসবে। তবে আরও সময় লাগবে বলে চিকিৎসকরা আমাদের বলেছেন।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম-ফেসবুক বা বিভিন্ন ছোট মিডিয়া ভুল সংবাদ ছড়িয়ে দিচ্ছে- খাদিজা আর নেই! কিন্তু এ ধরনের মিডিয়াগুলো মিথ্যা সংবাদ ছড়াচ্ছে। নার্গিস এখনও বেঁচে আছেন। সে যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসতে পারে এজন্য আমরা আপনাদের সবার কাছে দোয়া চাই।

নার্গিসের শরীরিক অবস্থা নিয়ে শনিবার (০৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে সাংবাদিকদের সঙ্গে চিকিৎসকরা কথা বলবেন বলেও জানান শাহিন আহমেদ।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer