ডেস্ক নিউজ
প্রকাশিত: ০১/০৪/২০২৪ ২:৪৬ পিএম

রাজধানীর শ্যামবাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৮ থেকে ৪১ টাকা কেজি। এই বাজারে গেলো এক সপ্তাহে পেঁয়াজের দাম কমেছে প্রতি কেজিতে ৫ টাকা।

অন্যদিকে গেলো সপ্তাহে কারওয়ান বাজারে পাইকারিতে যে পেঁয়াজ বিক্রি হয়েছিলো ৫০ থেকে ৬০ টাকা কেজি। সোমবার সেই পেঁয়াজই বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪২ টাকা কেজি।

এই বাজার থেকে ৫ কেজির এক পাল্লা পেঁয়াজ কিনলে দাম পড়ছে কেজি প্রতি ৪২ টাকা। খুচরা বাজারেও পেঁয়াজের কেজি নেমে এসেছে ৫০ টাকায়।

এদিকে, ভারত থেকে যে ৫০ হাজার টন পেঁয়াজ আসার কথা, তার এক হাজার ৬৫০ টন পেঁয়াজ দেশে ঢুকেছে। ওই পেঁয়াজ ৪০ টাকা কেজি দরে ঢাকা ও চট্টগ্রামে ফ্যামিলি কার্ডধারীদের কাছে বিক্রি করবে টিসিবি।

গত বছরের ডিসেম্বরে অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সরবরাহ ও দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত নিত্যপণ্যটির রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে বাংলাদেশের বাজারে বাড়তে বাড়তে প্রতি কেজি ২৫০ টাকার ওপরে উঠে যায় পেঁয়াজের দাম।

তবে মুড়িকাটা পেঁয়াজ বাজারে উঠলে কমতে শুরু করে দাম। কিন্তু মুড়িকাটার সংকট দেখিয়ে ফের বাজার অস্থির করার চেষ্টা করে অসাধু সিন্ডিকেট।

এরপর গত মাসে ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে এবং হালি জাতের পেঁয়াজ বাজারে উঠতে শুরু করায় পড়ে যায় পেঁয়াজের দর। খুচরা পর্যায়ে বিক্রি হতে দেখা যায় ৬০ টাকায়।

এদিকে, নির্বাচনকে সামনে রেখে গত ২৩ মার্চ বাজার নিয়ন্ত্রণে ভারত আবার অনির্দিষ্টকালের জন্য পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করলে আরও অস্থির হতে শুরু করে পেঁয়াজের দাম। গত সপ্তাহে রাজধানীর বাজারে পেঁয়াজের দাম ওঠে যায় ৭০ টাকায়।

সরকারের বেঁধে দেয়া দামে মিলছে না কোনো পণ্যই সরকারের বেঁধে দেয়া দামে মিলছে না কোনো পণ্যই
কিন্তু বাজারে পুরোদমে হালি পেঁয়াজ ওঠায় ও বিশেষ ব্যবস্থায় ভারত থেকে ৫০ হাজার টন পেঁয়াজ আসার খবরে আবারও কমতে শুরু করে পেঁয়াজের ঝাঁজ।

পাঠকের মতামত

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার পর পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। প্রতিবেশী হিসেবে ...

প্যারাসেইলিংয়ে পর্যটকের মৃত্যু: তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর

কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করার সময় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান ...

মিয়ানমারের রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে আজ রবিবার (২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ...
Single Page Footer