উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪/০৯/২০২৩ ১০:০৪ এএম , আপডেট: ০৪/০৯/২০২৩ ১০:০৬ এএম

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে একমাত্র কক্সবাজারের সন্তান হিসেবে কর্মরত আছেন বাংলাদেশি-আমেরিকান মোহাম্মদ আনিসুর রহমান ইরফান।নিউইয়র্কের পুলিশ অফিসার ইরফান কক্সবাজার সরকারি কলেজে অধ্যয়নরত অবস্থায় ২০১০ সালে ডিভি লটারীতে আমেরিকায় অভিবাসী হন ।তিনি ২০১৯ সালে নিউইয়র্ক পুলিশ বিভাগে যোগদান করেন পুলিশ অফিসার হিসেবে। শুরুতে তিনি নিউইয়র্ক সিটি পুলিশের ব্রংক্স কাউন্টিতে কর্মরত থাকলেও বর্তমানে কুইন্স কাউন্টির বাঙ্গালী অধ্যুষিত হিলসাইড এলাকায় কাজ করছেন। ৪ বছরেরও কম সময় পুলিশ অফিসার হিসেবে কর্মরত থেকে মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বল্পসময়ে বর্তমানে সার্জেন্ট তালিকায় নিজেকে অন্তর্ভুক্ত করে সকলের সুনাম অর্জন করেছেন।বর্তমানে তিনি নিউইয়র্ক সিটির জন জে কলেজে ক্রিমিনাল জাস্টিস বিভাগে স্নাতক ডিগ্রীতে অধ্যয়নরত আছে।
কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের মাইজঘোনা গ্রামের তার বাড়ি। এবং সাহারবিল ইউনিয়নের জনপ্রিয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মরহুম মোক্তার হোসেনের ছেলে মোহাম্মদ এ ইরফান। কক্সবাজারের গর্বিত সন্তান মোহাম্মদ এ ইরফান তার একমাত্র সন্তান, সহধর্মিনী, মা ও দুই ছোট ভাই নিয়ে নিউইয়র্কের লং আইল্যান্ডে বসবাস করেন। পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী কক্সবাজার কমিউনিটির বেশ পরিচিত মুখ।

উল্লেখ্য, নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি) এর সদস্য সংখ্যা প্রায় ৩৬ হাজার এতে প্রায় পাঁচ শতাধিক বাংলাদেশি রয়েছেন। নিউইয়র্ক সিটির ট্রাফিকসহ পুলিশের অন্যান্য বিভাগ মিলে পনেরোশোর বেশি বাংলাদেশি সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন এনওয়াইপিডিতে।সুত্র:টিটিএন

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...