প্রকাশিত: ২২/০২/২০১৯ ৭:৪২ পিএম

টেকনাফ প্রতিনিধি::
হেফাজতে ইসলাম বাংলাদেশ’র আমীর, আল হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমীয়া বাংলাদেশ এর চেয়ারম্যান ও বেফাকুল মাদারিস বাংলাদেশ ( কওমী মাদরাসা শিক্ষা বোর্ড) এবং জামিয়া আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা শাহ আহমদ শফি টেকনাফ আসছেন আসছেন আজ।
২৩ ফেব্রুারী শনিবার সকাল ১০টার ফ্লাইটে বিমানযোগে চট্রগ্রাম শাহ আমানত বিমান্দর থেকে কক্সবাজার আসবেন।৷ সেখান থেকে সড়ক পথে সাবরাং মাদরাসার সভায় অংশ করবেন । তবে হুজুরের বয়ানের নির্ধারিত সময় ও ফেরার সময় জানা যায়নি ।
তিনি টেকনাফ উপজেলা সাবরাং দাারুল উলুম বড় মাদরাসা, হেফজখানা ও এতিমখানার অনুষ্ঠিত ২ দিন ব্যাপী বার্ষিক সভার আমন্ত্রণে টেকনাফ আসছেন বলে সুত্রে জানা যায়।
আগামী ২৩,২৪ ফেব্রয়ারী ( শনি ও রবিবার) সাবরাং দারুল উলূম বড় মাদারাসার ২দিন ব্যাপী বার্ষিক সভা মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হবে।
এতে অন্যান্যদের মধ্যে শায়খুল হাদিস আল্লামা শেখ আহমদ, আল্লামা ফরিদ উদ্দীন আল-মোবারক,ঢাকা, লন্ডনস্থ এটিএন বাংলার উপস্থাপক, বিশিষ্ট আইনজীবী মাওলানা শায়খ ছালেহ আহমদ হামিদী, হাটহাজারী মাদরাসার সিনিয়র শিক্ষক মুফতি হুমায়ুন কবির সহ দেশের প্রখ্যাত উলামা মশায়েখগণ উপস্থিত থাকবেন। এতে সর্বস্থরের তাওহীদি জনতাকে উপস্থিত থেকে আল্লাহর অলীদের গুরুত্বপূর্ণ নসীহত শুনার উদাত্ত আহ্বান জানিয়েছেন মাদরাসা প্রধান পরিচালক, আমীরে হেফাজত এর সুযোগ্য খলিফা ও বেফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশ এর কক্সবাজার জেলা সাধারন সম্পাদক মাওঃ নুর আহমদ।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer