প্রকাশিত: ০৪/১২/২০১৯ ১০:১৭ এএম

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গুলিতে বিএসএফ সদস্য নিহত হওয়ার ঘটনার জেরে রাজশাহী বিজিবির অধিনায়ক ফেরদৌস জিয়াউদ্দীন মাহমুদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মর্মে ফেসবুকে অপপ্রচার চালানো হচ্ছে। সেখানে বলা হচ্ছে যে, তাকে বরখাস্ত করা হয়েছে। কোর্ট মার্শল ল’তে তাকে শাস্তি দেওয়া হয়েছে। বিচারের মুখোমুখি করা হচ্ছে।

এসব বিষয়ে রাজশাহী ব্যাটালিয়ন বিজিবির-১ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস জিয়াউদ্দীন মাহমুদ আজ মঙ্গলবার সকালে নিজের ফেসবুক ওয়ালে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি বলেন, ‘আমি স্বপদে, সসম্মানে চাকরিতে বহাল আছি। আমাকে বরখাস্ত করা হয়নি। আমাকে কোনো বিচারের মুখোমুখিও হতে হয়নি। আপনারা দয়া করে এসব অপপ্রচার করবেন না। এসব অপপ্রচার কেউ বিশ্বাস করে গুজব ছড়াবেন না।’

গত ১৭ অক্টোবর ভারতের সীমান্তরেখা অতিক্রম করে কয়েকজন জেলে বাংলাদেশের সীমানায় প্রবেশ করেন। তারা চারঘাটের ভেতরে পদ্মানদীতে প্রবেশ করে ইলিশ মাছ শিকার করতে থাকেন। ওই সময় বাংলাদেশের আইন অনুযায়ী নদীতে মা ইলিশ রক্ষায় ইলিশ শিকারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালদের অভিযান চলছিল। মা ইলিশ শিকারের সময় ভ্রাম্যমাণ আদালত চার জেলেকে আটক করেন।

এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা এসে তিন জেলেকে ছিনিয়ে নেন। অপর জেলে প্রণব মণ্ডলকে ছিনিয়ে নেওয়ার জন্য বিএসএফ সদস্যরা বিজিবিকে লক্ষ্য করে গুলি চালান। এ সময় বিজিবি পাল্টা গুলি চালালে বিএসএফের সদস্য বিজয় ভান সিং নিহত এবং আরেক বিএসএফ সদস্য রাজবীর সিং আহত হন।

এরপর রাজশাহী বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস জিয়াউদ্দীন মাহমুদ সংবাদ সম্মেলন করে প্রকৃত ঘটনা তুলে ধরলে বিভিন্ন মিডিয়ায় তার বক্তব্যের ভিডিও প্রচার এবং ভারাইল হতে থাকে। এরপর অনেকেই তাকে জাতীয় বীর হিসেবে উল্লেখ করতে থাকেন। এর ফলে অনলাইনে বেশ পরিচিতি পান এ বিজিবি অধিনায়ক।

সেই ভিডিওতে তার একটি বক্তব্য ছিল ‘আমরা ডেকে নিয়ে এসে কাছে আনার পর গুলি করে তাদের মেরে ফেলব-একটা বাহিনীর সাথে সম্পর্ক অবনতি করব-এমনটা হতে পারে না। আমরা তাদের বলেছি, জাতিগতভাবে আমরা মদ্যপ নই এবং আমরা মানসিকভাবেও সবাই সুস্থ। আমরা একটা বাহিনীর সাথে সম্পর্ক অবণত করার মতো কোনো ঘটনাও ঘটেনি।’

তার এই বক্তব্যটি দেশের অনলাইন অ্যাক্টিভিস্টরা ব্যাপকভাবে ভাইরাল করেন। এখন সেই বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউদ্দীন মাহমুদকে বরখাস্ত করা হয়েছে বলে ফেসবুকে প্রচারণা চালানো হচ্ছে। এমন অপপ্রচারে অত্যন্ত বিরক্ত এবং কষ্ট পাচ্ছেন তিনি। আর এ বিষয়টি সবার কাছে পরিষ্কার করতেই তিনি এ স্ট্যাটাস দেন।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...