প্রকাশিত: ১৩/০২/২০২২ ৪:২৩ পিএম

বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা কমিশনের সফলতা বা ব্যর্থতা নিয়ে নিজের মূল্যায়ন প্রসঙ্গে এ কথা বলেন

আইনের মধ্যে থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের চেষ্টা করেছেন বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

রবিবার (১৩ ফেব্রুয়ারি) এ কথা বলেন বলে বাংলা ট্রিবিউনের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

তিনি বলেন, “আমরা চেষ্টা করেছি সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য। কারও কোনোরকমের কথায় না, আইনের শাসনের মধ্যে থাকার চেষ্টা করেছি।”

কমিশনের সফলতা বা ব্যর্থতা নিয়ে নিজের মূল্যায়ন প্রসঙ্গে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, “নির্বাচনে ৭টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন সাত জন, পাশ করেন একজন। ফলে সমালোচনা হবে, ভালোমন্দ বলবে। সবাই তো আর সমালোচনা করে না। এদেশের সংস্কৃতি অনুযায়ী এটাই স্বাভাবিক।”

এ সময় সব নির্বাচন পরিপূর্ণভাবে শেষ করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

নির্বাচন সুষ্ঠু হয়েছে কিনা এ প্রসঙ্গে তিনি বলেন, “সব সুষ্ঠু হয়েছে তা নয়। মারামারি হয়েছে, কোথাও ব্যালট ছিনতাই হয়েছে। আবার ধরা পড়েছে, নির্বাচন বন্ধ হয়েছে। আবার পুনরায় নির্বাচন হয়েছে। সুতরাং সবগুলো নির্বাচন পরিপূর্ণ সুষ্ঠু হয়েছে তা বলা যাবে না, কিছু নির্বাচন তো এমন হয়েছেই। আপনারাই (গণমাধ্যম) বলেন শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে, প্রতিযোগিতামূলক নির্বাচন হচ্ছে। শীতের ভেতর নারী-পুরুষ লাইন দিয়ে ভোট দিচ্ছে, ৭০% ভোট দিচ্ছে, ইভিএমে ৭০% ভোট দিচ্ছে। এরচেয়ে সফল নির্বাচন আর কী হতে পারে।

পাঠকের মতামত

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...

প্রতিরক্ষা উপদেষ্টারোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর

রোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ...

টেকনাফের কাউন্সিলর একরাম হত্যা: ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ-বদি

কক্সবাজারের টেকনাফে ক্রসফায়ারে একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ...

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আগামী অক্টোবরে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার ...
Single Page Footer