প্রকাশিত: ১২/০৮/২০১৬ ৯:৪৫ পিএম

nasirচট্টগ্রাম প্রতিনিধি: বেঁধে দেয়া সময়ের মধ্যেই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চিঠির জবাব দেবেন বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। চিঠি প্রসঙ্গে আ জ ম নাছির বলেন, চিঠি দেয়ার বিষয়টি শুনেছি। আমি আজ সকালে ঢাকা থেকে ফিরেছি। আজ অফিস বন্ধ। কালও বন্ধ। খোলার দিন অফিসে যাব। গিয়ে দেখব। দেখে অফিশিয়ালি যেটি করার, সেটি করব। সাত দিনের মধ্যেই জবাব দেব।

শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বেশ জোর দিয়ে বলেন, ‘আমি কি রাস্তার লোক? আমি দায়িত্ব নিয়েই কথা বলেছি।’

প্রসঙ্গত, গত বুধবার নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে ‘চট্টগ্রাম নগর সংলাপ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আ জ ম নাছির উদ্দীন অভিযোগ করেন, মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তাকে ৫ শতাংশ করে দিতে রাজি না হওয়ায় করপোরেশনের জন্য পর্যাপ্ত বরাদ্দ পাননি। তিনি আরো অভিযোগ করেন, ‘যদি ৫ শতাংশ করে দিতে পারতাম, তাহলে ৩০০ থেকে ৩৫০ কোটি টাকা আনতে পারতাম।’

গণমাধ্যমে এই সংবাদ প্রকাশিত হওয়ার পর এ অভিযোগের পক্ষে প্রমাণ দেয়ার অনুরোধ জানিয়ে গতকাল বৃহস্পতিবার মেয়র আ জ ম নাছির উদ্দীনকে চিঠি দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। চিঠিতে কোন কর্মকর্তা কোথায় কখন ঘুষ দাবি করেছেন, কে কোথায় কখন পাজেরো জিপ চেয়েছেন, কোন প্রকল্পের অর্থ ছাড়ে কোন কর্মকর্তা জটিলতা সৃষ্টি করেছেন, তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করে উপযুক্ত প্রমাণ মন্ত্রণালয়ে দাখিল করতে মেয়র আ জ ম নাছির উদ্দীনকে অনুরোধ জানানো হয়েছে।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer