প্রকাশিত: ০৬/১১/২০২১ ১১:৫২ এএম

নিজস্ব প্রতিবেদক ::
উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সিকদার বিলে অনুষ্ঠিত নৌকা মার্কার সমর্থনে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর কবির চৌধুরী বলেছেন,আমার বাবা নুরুল ইসলাম চৌধুরী প্রকাশ ঠান্ডা মিয়া চৌধুরীকে আপনারা ভোট দিয়ে বারবার নির্বাচিত করেছেন। এই সিকদার বিলের মানুষ আমাদের পরিবারেরই অংশ। আমি কথা দিচ্ছি আপনাদের জন্য আমি আজীবন কাজ করে যাব।

আমার চাচা শাহজাহান চৌধুরী তিনি ক্ষমতায় থাকতে উনাদের অর্থবিত্ত ছিল, ওনারা রাজ পরিবার ছিল,উনারা জমিদার বংশের মানুষ ছিল। দীর্ঘদিন উনারা স্বাধীনতার পরবর্তী সময়ে রাজাপালং ইউনিয়নের মানুষকে শাসনের নামে শোষণ করেছে । রাজাপালং ইউনিয়নের মানুষকে তারা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। চারবারের চেয়ারম্যান ছিল শাহ কামাল চৌধুরী। কই কোথাওতো কোনো উন্নয়ন হয়নি। এবার উনার সন্তান জামি চৌধুরী এসেছেন, একটি ছোট ছেলে । ২০/২৫ বছরের ছেলে মুরুব্বিদের ব্যাপারে যেসব অপপ্রচার চালাচ্ছে আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি। মোবাইলে বিভিন্নজনকে হুমকি দিচ্ছে জামি চৌধুরী, রেকর্ড করেছি আমরা। আমরা মাথা ঠান্ডা রেখেছি। আমরা যদি মাথা গরম করি হিজলিয়ার ওদিক থেকে এখানে আসার সুযোগ কি আছে আপনারাই বলুন। আমি আজকে গভীরভাবে খবর নিয়েছি জামি চৌধুরির দু’চারজন বন্ধু-বান্ধবের কাছ থেকে, জামি চৌধুরী ইয়াবা সেবন করে। আমি শাহজাহান চৌধুরীকে শ্রদ্ধা করি, সম্মান করি, ওনি সম্মানিত মানুষ। শাহজাহান চৌধুরীর মুখে এসব খারাপ কথা বলবে না কোনদিন। এই জামি চৌধুরী যেভাবে বেয়াদবি করেতেছে। মুরুব্বিদের ব্যাপারে গালাগালি করতাছে এই বিচারটা আমি সিকদারবিল বাসিকে দিলাম।
সবশেষে তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ১১ তারিখ পর্যন্ত বাঁচিয়ে রাখেন। আমার কোন বডিগার্ড নেই, আমি বডিগার্ড নিয়ে চলাফেরা করি না। জনগণই আমার বডিগার্ড। আমি কোন অন্যায় করলে রাজাপালং ঢুকতে ভয় পেতাম। আমি অন্যায় নয়, উন্নয়ন করেছি। আমার জন্য একটু দোয়া করবেন, কতক্ষণে আমাকে আবার গুলি করে । কারণ জামি চৌধুরী অস্ত্রবাজি করে। আমি আল্লাহর কসম করে বলছি জামি চৌধুরীর কাছে অস্ত্র আছে।

৫ নভেম্বর রাতে অনুষ্ঠিত নৌকা প্রতিকের উক্ত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উখিয়া-টেকনাফের সাবেক আবদুর রহমান বদি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শ্রম বিষয়ক সম্পাদক রিয়াজুল হক রিয়াজ, উখিয়া উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ, উখিয়া প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফরিদুল আলম কন্ট্রাকটর,৫ ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী সরোয়ার কামাল পাশা,নুরুল আলম নুরু, আলমগীর,এডভোকেট দুলাল মল্লিক,নূর মোহাম্মদ বাদশা, হুমায়ুন কবির ভূঁইয়া,নুরুল মাসুদ ভূঁইয়া,হাজিরপাড়া সিরাত কমিটির সভাপতি নুরুল ইসলাম,সৈয়দ মুস্তাফা সোহেলসহ তৃণমূলের আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...