উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৭/০৩/২০২৩ ৮:১৭ পিএম

আমার বান্ধবী শিখা সকাল ৮টায় আমাকে ফোন করে বলেছে, বান্ধবী তুই ৯টার দিকে মসজিদ মার্কেটে থাকিস। সেখান থেকে একত্রে কলেজে যামু। একটি রিকশা দিয়ে আমি ও নুসরাত মসজিদ মার্কেট পর্যন্ত যাই। গিয়ে সেখানে তাকে দেখতে পাইনি। কিছুক্ষণ পর ঝুমুর আমাকে কল করে বলে, সোনিয়া, তোর বান্ধবী শিখা আর রিমা এক্সিডেন্ট করে মারা গেছে, তুই তাড়াতাড়ি বজলু মামার দোকানের সামনে আয়। আমি বাংলাবাজার থেকে একটি অটোরিকশা নিয়ে বজলু মামার দোকানের সামনে গিয়ে দেখি আমার বান্ধবীর লাশের টুকরা রাস্তায় পড়ে আছে। মানুষজন তাকে ঘিরে রেখেছে।

এভাবেই ঢাকা মেইলের কাছে অশ্রুসিক্ত চোখে বান্ধবী শিখা ও রিমার মৃত্যুর খবর জানাচ্ছিলেন তাদের বান্ধবী সোনিয়া আক্তার। শিখা ও রিমা সোনিয়ার বেস্টফ্রেন্ড ছিল।

সোনিয়া আরও বলেন, প্রথমে আমি আমার বান্ধবীর লাশ দেখে চিনতে পারিনি। তার মুখমন্ডল, পেট ও হাত-পা সবকিছু আলাদা হয়ে গেছে। আমার বান্ধবীর পায়ে যে নুপুর ছিল, সেটা দেখে আমি লাশ শনাক্ত করেছি। ওই নুপুর আমি আমার বান্ধবীকে দিয়েছিলাম। একটু সামনে গিয়ে দেখি রিমাও রাস্তায় পড়ে আছে। রিমা আর শিখা একই বাড়ির। তাই তারা দুজন একত্রে কলেজে আসা-যাওয়া করত। শিখা পড়ালেখায় খুব ভালো ছিল। আগামী সপ্তাহে আমাদের তিনজনের ঘুরতে যাওয়ার কথা ছিল। আমরা তিনজন একত্রে চলাফেরা করতাম। কিন্তু এখন আমার বান্ধবীরা আমাকে রেখে চলে গেল। তাদের এমন মৃত্যু দেখতে হবে তা কোনোদিন ভাবিনি। আমি আমার কলিজার বান্ধবী দুইটাকে হারালাম।

ভোলায় শুক্রবার (১৭ মার্চ) সকালে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মদিন উপলক্ষে কলেজের আলোচনা সভায় যুক্ত হতে বাড়ি থেকে বের হয়ে অটোরিকশাযোগে কলেজে যাওয়ার পথে বাস চাপায় শিখা ও রিমার মর্মান্তিক মৃত্যু হয়। এ ঘটনায় তাদের বহন করা অটোরিকশা চালকসহ মোট ৪ জনের প্রাণহানি ঘটে।

শিখা ও রিমা ভোলার দৌলতখান উপজেলার হালিমা খাতুন মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তাদের দুজনের বাড়ি ওই উপজেলার মধ্য জয়নগর গ্রামে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...