উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১/১১/২০২৩ ৭:৩৪ পিএম

‘আমার চাকরি জীবন আজ সার্থক! কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে উদ্বোধনী ট্রেনে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে যাত্রা শুরু করে নিরাপদে রামু স্টেশনে এসে পৌঁছালাম। এই স্মৃতি অবিস্মরণীয় হয়ে থাকবে!’

শনিবার (১১ নভেম্বর) দুপুরে কক্সবাজার থেকে রামু পর্যন্ত প্রধানমন্ত্রীর উদ্বোধনী স্পেশাল ট্রেন সফলভাবে চালানোর পর নিজের অনুভূতি এভাবেই ফেসবুকে তুলে ধরেন লোকো মাস্টার সাজু কুমার দাস।

এখানেই থামেননি উচ্ছ্বসিত সাজু। অনুভূতি জানতে চাইতেই সাজুর মুখ দিয়ে যেন কথার খই ফুটল। বললেন, ‘বাংলার মানুষকে স্বপ্ন দেখানো সেই স্বপ্নদ্রষ্টা আজকে আমাদের এই ট্রেনে চড়ে কক্সবাজার থেকে রামু পর্যন্ত ভ্রমণ করেছেন। আর সেই ট্রেনের চালক হিসেবে আমি ছিলাম, এটা ভাবতেই অন্যরকম লাগছে আমার। এটা আমি কখনো আশা করিনি যে, আমার ছোট্ট চাকরি জীবনে এরকম একটা সুযোগ পাব। এটা শিহরণ জাগানো একটা অনুভূতি ছিল।’

ট্রেন চালানোর সময় একদিকে উচ্ছ্বাস, অন্যদিকে ভয় জেঁকে বসেছিল সাজুর মনে। সেটি সাজু তুলে ধরেছেন এভাবে, ‘আমি যখন ট্রেনটা চালাচ্ছিলাম তখন আমার কাছে যতটা না উচ্ছ্বাস আনন্দ কাজ করছিল, তার চেয়ে বেশি কাজ করছিল ভয়। কেননা এটি খুবই নমনীয়ভাবে চালাতে হয়, খুবই সাবধানে থামাতে হয়, আমি কাজটা ঠিকঠাক করতে পারব কিনা সেই ভয়টা ছিল৷’

রামু পৌঁছার পর সাজুকে সবাই অভিনন্দন জানান। সেই অভিজ্ঞতা তুলে ধরে সাজু বলেন, ‘যখন কক্সবাজার থেকে সফলভাবে রামুে গিয়ে পৌঁছালাম তখন আমার ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাকে এসে অভিনন্দন জানালেন। গত ৫ দিন ধরে আমাদের টিম এই ট্রেনসহ বেশ কয়েকবার ট্রায়াল করেছে। সবাই আমাদের সহযোগিতা করেছেন।’

১৯ বছর ধরে রেলের সঙ্গে যুক্ত আছেন চট্টগ্রামের পটিয়ার সন্তান সাজু। তবে সহকারী লোকো মাস্টার হন ২০০৫ সালে। দীর্ঘ চাকরি জীবনে নিশ্চয় এই ট্রেন চালানোর অভিজ্ঞতা সারাজীবন গর্ব করে বলতে পারবেন সাজু।

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ উন্নয়নে কক্সবাজার

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...