প্রকাশিত: ০১/০৩/২০২০ ৫:৪৪ পিএম

ইমাম খাইর::
মানুষ এত বিপুল সহায় সম্পদ নিয়ে কি করবে? এত টাকা কি দরকার? আমার নিজের কোন পকেট নেই। শার্টের সামনেও নেই, দেখেন।
রবিবার (১মার্চ) দুপুরে লবণ উৎপাদন ও বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে জেলা বিএনপি’র কার্যালয়ে আয়োজিত সংবাদিক সম্মেলনে জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী এসব কথা বলেন।
এ সময় সাবেক এই সংসদের প্যান্টের পেছনেও পকেট নেই বলে উপস্থিত সাংবাদিকদের ঘুরে-ফিরে দেখান।
নিয়মিত পকেটওয়ালা শার্ট-প্যান্ট পরলেও কাকতালীয়ভাবে সংবাদ সম্মেলনের দিন পকেটবিহীন শার্ট ও প্যান্ট পরে আসেন বিএনপির সাবেক এই এমপি।
বর্তমান সরকারের দুর্নীতিবাজ মন্ত্রী-এমপিদের সমালোচনা করে জেলা বিএনপি’র সভাপতি বলেন, ‘কক্সবাজারকে ঘিরে সরকারের যে মেগা প্রকল্প গুলোর কথা বলা হচ্ছে, আসলে মেগা প্রকল্প মানে কি? বিভিন্ন রঙের রঙ? নাকি অন্যকিছু? বর্তমান সরকার পরিবেশ নষ্ট হচ্ছে দাবী করে হোটেল মোটেল জোনের অনেক প্লট বাতিল করেছে সরকার। অন্যদিকে মাতারবাড়িতে পরিবেশ বিধ্বংসী কয়লা বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে।

শীঘ্রই শুভ উদ্বোধন! ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এজেন্ট ব্যাংকিং কুতুপালং শাখা

এ কেমন কর্মকান্ড?
তিনি বলেন, উন্নয়ন প্রকল্পের নামে সরকারই দেশের পরিবেশ ধ্বংস করছে। নেতাদের হাতে একে একে সব তুলে দিচ্ছে। ঢাকা, নারায়ণগঞ্জকেন্দ্রিক একটি সিন্ডিকেটকে আশ্রয় প্রশ্রয় দেয়ায় লবণশিল্প ধ্বংসের দ্বারপ্রান্তে। দেশকে পুলিশী রাষ্ট্র বানিয়ে ফেলা হয়েছে। দেশ হবে শুধু শেখ বংশের। অন্য কারো কথা বলার সুযোগ থাকবে না।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন-জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও কুতুবদিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধুরী, সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন -জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহিম চৌধুরী, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অধ্যাপক আজিজুর রহমান, সদর উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল মাবুদ, মহেশখালী উপজেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক আমিনুল হক, কেন্দ্রীয় যুবদলের সদস্য এম. মোক্তার আহমদ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আমীর আলী, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি মোঃ শফিউল আলম, জেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক রাশেদুল হক রাসেল, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সরওয়ার রোমন, সাবেক ছাত্রনেতা আবছার কামাল, মহেশখালী বিএনপি নেতা আকতার হোসাইন।

পাঠকের মতামত

ভুয়া এনআইডিতে রোহিঙ্গাদের পাসপোর্ট, পুলিশ ভেরিফিকেশন ফেরানোর চিন্তা

জালিয়াতির মাধ্যমে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহের পর ওই পরিচয়ে পাসপোর্ট বানাচ্ছেন কক্সবাজারের আশ্রয়শিবিরের রোহিঙ্গারা। ...

নিরাপত্তা জোরদারে টেকনাফের হ্নীলায় হচ্ছে সেনা ক্যাম্প, চলছে স্থান নির্ধারণের কাজ

কক্সবাজারে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী ও বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকায় সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনের ...

তাজমিন হত্যা: কক্সবাজারের সেই রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদ করতে কক্সবাজার থেকে গ্রেপ্তার রিয়াজ ...