প্রকাশিত: ০২/০৬/২০১৭ ২:১৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:১১ পিএম

ডেস্ক রিপোর্ট ::
ঘূর্ণিঝড় ‘মোরা’র আঘাতে ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে উপকূলে গিয়ে সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আমরা দেখেছি বিএনপি হাওরে গিয়ে ফটোসেশন করেছে, কিন্তু আমরা ফটোসেশন করতে আসিনি, আমরা এসেছি উপকূলে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে।

শুক্রবার সকাল ১০টায় কক্সবাজার শহরের কুতুবদিয়াপাড়ায় ঘূর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণকালে সাংবাদিকদের এ কথা বলেন ওবায়দুল কাদের।

খালেদা জিয়াকে শালীনতা ও সম্মানের সঙ্গে কথা বলার অনুরোধ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আমাদের বাজেট খায় খায় খাওয়া ভবন তৈরির বাজেট নয়, এই বাজেট উন্নয়ন ও জনকল্যাণের জন্য। তাই উন্নয়ন ও জনকল্যাণের বাজেট দেখে বেগম জিয়া ও তাদের দলের গাত্রদাহ শুরু হয়েছে।

এ সময় মন্ত্রী কক্সবাজার শহরের কুতুবদিয়াপাড়ায় ঘূর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্ত ৬০০ পরিবারের মাঝে ১০ কেজি চাল ও নগদ ১ হাজার টাকা করে বিতরণ করেন। এরপর আওয়ামী লীগের কয়েকটি দলে ভাগ হয়ে কক্সবাজারের টেকনাফ, কুতুবদিয়া, মহেশখালী, চকরিয়া ও পেকুয়ায় ঘূর্ণিঝড় মোরার আঘাতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১৩২ মেট্রিক টন চাল ও নগদ অর্থ বিতরণ করবেন।

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামিম, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাংস্কৃতিক সম্পাদক অসিম কুমার উকিল, ঢাকসুর প্রাক্তন ভিপি আকতারুজ্জামান, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুবির রায় নন্দী, আনোয়ার হোসেন, সেলিম রব্বানী চিনু, সাইমুম সরওয়ার কমল এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, আবদুর রহমান বদি এমপি।

সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ কমিটি বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার পৌঁছে।

পাঠকের মতামত

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...
Single Page Footer