প্রকাশিত: ৩০/০৯/২০১৬ ১০:১২ এএম

oil-pamp20160929195522ডেস্ক রিপোর্ট ::

আবারো জ্বালানি তেলের দাম কমার ইঙ্গিত মিলেছে সরকারের তরফ থেকে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে পেট্রল পাম্পে ভেজালবিরোধী অভিযানে এসে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমনই ইঙ্গিত দিয়েছেন।

মন্ত্রী জানান, আগামী মাসেই দ্বিতীয় দফায় জ্বালানি তেলের দাম কমিয়ে নতুন মূল্য কার্যকর করা হবে।

দেশব্যাপী তেলের পাম্পগুলোতে ভেজাল তেল বিক্রির অভিযোগের পরিপ্রেক্ষিতে মন্ত্রী শাহবাগে একটি সরকারি পাম্পে অভিযান পরিচালনা করেন। এসময় বিভিন্ন ধরনের জ্বালানি তেল বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে পরীক্ষা করে অকটেনের গ্রেডে কিছুটা হেরফের ধরা পড়ে।

তৎক্ষণাৎ ওই পাম্পে দায়িত্বরতদের হুঁশিয়ার করে মন্ত্রী বলেন, কাল (৩০ সেপ্টেম্বর) থেকে পরবর্তী তিন মাস দেশের সব পাম্পে ভেজালবিরোধী অভিযান পরিচালিত হবে। ভেজাল তেল বিক্রির অভিযোগ প্রমাণিত হলে ডিলারশিপ বাতিল করা হবে।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer