প্রকাশিত: ০৯/১০/২০১৯ ৯:৪২ এএম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনায় শেরেবাংলা হলের সিসিটিভি ক্যামেরার ১৪ মিনিট ৪৩ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে ভিডিও ফুটেজটি তারা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করলে ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়।

এর আগে সোমবার (৭ অক্টোবর) রাতে ক্যাম্পাসে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবরুদ্ধ করে এই ভিডিওটি সংগ্রহ করেছিলেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ ছিল, মূল অপরাধীদের আড়াল করতে সিসিটিভি ফুটেজ গায়েব করে আংশিক ফুটেজ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শিক্ষার্থীদের প্রকাশিত এ ভিডিওতে দেখা যায়, রোববার (৬ অক্টোবর) আবরার ফাহাদকে ছাত্রলীগের একদল কর্মী রাত ৮ টা ১৩ মিনিটে ডেকে দোতলায় নিয়ে যান। ছাত্রলীগ কর্মীদের সঙ্গে আবরারকে বেশ স্বাভাবিক ভঙ্গিতে হেঁটে যেতে দেখা যায়। এরপর রাত ১ টা ১৪ মিনিটে তিনজন তাকে ধরাধরি করে একটি কক্ষে নিয়ে যান। তাদের পিছনে আরও দুইজনকে হেঁটে আসতে দেখা যায়। ১টা ১৪ মিনিট থেকে আড়াইটা পর্যন্ত ছাত্রলীগের কয়েকজনকে করিডোরে নিজেদের মধ্যে কথা বলতে দেখা যায়। রাত আড়াইটার পর আবরারকে নিচতলায় নামানো হয়। সিঁড়িতে তাকে কিছুক্ষণ রেখে পরবর্তীতে চাদর মোড়ানো অবস্থায় একটি স্ট্রেচারে তোলা হয়। এরপর চিকিৎসক আসেন।

এ সময় সেখানে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে নিরাপত্তা রক্ষীও উপস্থিত ছিলেন। রাত সাড়ে তিনটার দিকে হলের প্রভোস্ট ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক সেখানে উপস্থিত হন। তারা স্ট্রেচারে রাখা আবরারের মরদেহ চাদর সরিয়ে দেখেন। তাদের সঙ্গে ছাত্রলীগের বুয়েট শাখার সাধারণ সম্পাদক মেহেদি হাসান রাসেলকে কথা বলতে দেখা যায়।

আবরারকে পেটানোর ঘটনায় সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের নামসহ চিহ্নিত করে ১৫ মিনিটের সিসিটিভি ভিডিও ফুটেজ প্রকাশ করেন শিক্ষার্থীরা।

রোববার দিবাগত রাত তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হলের একতলা থেকে দোতলায় ওঠার সিঁড়ির মাঝ থেকে আবরারের মরদেহ উদ্ধার করে পুলিশ। জানা যায়, রাতে বুয়েটের শের-ই বাংলা হলের ২০১১ নম্বর কক্ষে আবরারকে পেটান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা।

 

https://www.facebook.com/Muktiforum/videos/2355429301378128/

আবরার বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭তম ব্যাচ) ছাত্র ছিলেন। তিনি থাকতেন বুয়েটের শেরেবাংলা হলের নিচতলায় ১০১১ নম্বর কক্ষে। আবরার হত্যার ঘটনায় সোমবার রাতে ১৯ জনকে আসামি করে তাঁর বাবা বরকত উল্লাহ ঢাকার চকবাজার থানায় মামলা করেন।

পাঠকের মতামত

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...
Single Page Footer