প্রকাশিত: ০১/০৭/২০১৭ ৯:৫৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৩০ পিএম

নিউজ ডেস্ক: পৃথিবীর শীর্ষ দরিদ্র দেশ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের চিকিৎসা ব্যবস্থার একমাত্র ভরসা বাংলাদেশ সেনাবাহিনী। এইচআইভি এইডসে’র সঙ্গে প্রতিদিন লড়াই করা হাজারো মানুষের আস্থার জায়গা এখন বাংলাদেশের অস্থায়ী হাসপাতাল।

৬ লাখ ২২ হাজার ৯শ’ ৮৪ বর্গকিলোমিটারের বিশাল দেশ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। প্রাকৃতিক সম্পদ থাকলেও নানাবিধ কারণে দারিদ্র দূর হয়নি দেশটির। জাতিগত বিরোধের কারণে রক্তক্ষয়ী সংঘর্ষে মৃত্যুর মিছিল এখানে নতুন কোনো ঘটনা নয়। দারিদ্রের কারণে পেটে খাবার নেই, পরনের ভালো কাপড় নেই যেমন তেমনি নাজুক পরিস্থিতি দেশের স্বাস্থ্য সেবার।

কেবল রাজধানী বাঙ্গীতে রয়েছে একটি মাত্র সরকারি হাসপাতাল। এমন পরিস্থিতিতে এই জনপদের জন্য আর্শীবাদ কাকাবান্দুরে বাংলাদেশের ব্যানব্যাট-২ এর একটি হাসপাতাল। প্রবেশ মুখেই চিকিৎসা সেবা পাওয়ার আশায় অপেক্ষমান নারী, শিশুদের বড় জটলা।

এই হাসপাতাল ছাড়াও বিভিন্ন এলাকায় অস্থায়ী চিকিৎসা দিয়ে থাকে বাংলাদেশ সেনাবাহিনী। দেশটিতে অভ্যন্তরীণ কোনো বিমান চলাচল নেই। নেই রেলপথ। ৮০ শতাংশই সড়ক কাঁচা যোগাযোগের চরম অব্যবস্থার মধ্যে চিকিৎসা সেবা দিয়ে দরিদ্র এই দেশটির সাধারণ মানুষের মনে স্থায়ী জায়গা করে নিয়েছে বাংলাদেশ।

পাঠকের মতামত

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...

প্রতিরক্ষা উপদেষ্টারোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর

রোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ...

টেকনাফের কাউন্সিলর একরাম হত্যা: ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ-বদি

কক্সবাজারের টেকনাফে ক্রসফায়ারে একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ...

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আগামী অক্টোবরে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার ...
Single Page Footer