প্রকাশিত: ২২/১২/২০১৮ ৬:২৮ পিএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা / ফাইল ছবি

ডেস্ক রিপোর্ট::
দলীয় প্রতীক নৌকা মার্কায় ভোট চাওয়ার পাশাপাশি জাতীয় পার্টি মনোনীত প্রার্থীদের জন্য লাঙল প্রতীকে ভোট দিতে সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সিলেট আলিয়া মাদ্রাসায় স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় শেখ হাসিনা আওয়ামী লীগ ও মহাজোট প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার সময় তিনি এই আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, ‘আপনারা লাঙলেও ভোট দিয়েন। সামনে লাঙলসব নৌকায় তুলে নেব।’

আওয়ামী লীগ শেখ হাসিনা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগে প্রতিদ্বন্দ্বিতারী প্রার্থীদের পরিচয় করিয়ে দেন ওই জনসভায়।

জনসভায় ভাষণ দেওয়ার এক পর্যায়ে শেখ হাসিনা সুনামগঞ্জ-১ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-২ আসনের জয়া সেনগুপ্তা, সুনামগঞ্জ-৩ আসনে এম এ মান্নান, সুনামগঞ্জ-৪ আসনের পীর ফজলুর রহমান (জাপা), সুনামগঞ্জ-৫ আসনে মুহিবুর রহমান মানিক, মৌলভীবাজার-১ আসনের প্রার্থী শাহাব উদ্দিন, মৌলভীবাজার-২ আসনে বিকল্পধারার প্রার্থী এম এম শাহীন, মৌলভীবাজার-৩ আসনের নেছার আহমেদ, মৌলভীবাজার-৪ আসনের উপাধ্যক্ষ আবদুস শহীদ, হবিগঞ্জ-২ আসনের মো. আবদুল মজিদ খান, হবিগঞ্জ-৩ আসনের আবু জহির, হবিগঞ্জ-৪ আসনের মো. মাহবুব আলীকে পরিচয় করিয়ে দেন।

এছাড়া শেখ হাসিনা সিলেট-১ আসনে ড. একে এম আবদুল মোমেন, সিলেট-২ আসনে ইয়াহইয়া চৌধুরী (জাপা), সিলেট-৩ আসনে মাহমুদ-উস সামাদ চৌধুরী কয়েস, সিলেট-৪ আসনে ইমরান আহমদ, সিলেট-৫ আসনে হাফিজ আহমেদ মজুমদার, সিলেট-৬ আসনে নুরুল ইসলাম নাহিদকে পরিচয় করিয়ে দেন।

জনসভায় ভাষণকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবিগঞ্জ-১ আসন থেকে সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া ধানের শীষ প্রতীকে নির্বাচন করার বিষয়টি লজ্জাজনক বলে মন্তব্য করেন।

তিনি বলেন, ‘এম এস কিবরিয়াকে হত্যা করেছে বিএনপি। বাপের হত্যাকারী দলের হয়ে ধানের শীষে কিবরিয়ার ছেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর থেকে লজ্জাজনক আর কিছু হতে পারে না।’

এ সময় রেজা কিবরিয়ার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের গাজী মো. শাহনেওয়াজের পক্ষে নৌকা মার্কায় ভোট চান শেখ হাসিনা।

নৌকা ক্ষমতায় এলে জনগণের ভাগ্যের উন্নয়ন হয় উল্লেখ করে জনসভায় শেখ হাসিনা বলেন, ‘হজরত নূহ (আ.) এর নৌকা বিপন্ন মানুষকে যেভাবে সহযোগিতার জন্য এগিয়ে এসেছিল সেভাবে আওয়ামী লীগের নৌকা মানুষের বিপদে এগিয়ে এসেছে। নৌকা মানুষের বিপদের বন্ধু।’

বিএনপি-জামায়াতের রাজনৈতিক আদর্শ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০১৪ সালে নির্বাচন ঠেকানোর নামে বিএনপি-জামায়াত জীবন্ত মানুষকে আগুন দিয়ে দিয়ে পুড়িয়ে মেরেছে। এরা মানুষ পুড়িয়ে মারা ছাড়া আর কিছু পারে না।’

শেখ হাসিনা বলেন, ‘দুর্নীতি, এতিমের টাকা চুরি করায় বিএনপি চেয়াপারসন আজ সাজাপ্রাপ্ত। তার বিরুদ্ধে মামলা আওয়ামী লীগ দেয়নি। খালেদা জিয়ার পছন্দের সেনাপ্রধান, তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এই মামলা দিয়েছিল। সেই মামলায় তার সাজা হয়েছে।’

‘এছাড়া তার বড় ছেলে তারেক রহমান অস্ত্র মামলা, বোমা হামলা মামলা, দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত। এই সাজাপ্রাপ্ত আসামি বিদেশের মাটিতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘৭৫ এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার ২১ বছর পর ক্ষমতায় আসি। আমরা এসে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করি। কিন্তু ২০০১ সালে গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতায় আসে বিএনপি। তারা ক্ষমতায় এসে গুম-খুন-হত্যার রাজনীতি শুরু করে। দেশকে তারা জঙ্গিবাদের দেশ, গুম-খুনের দেশ হিসেবে পরিচয় করিয়ে দেয়। এরপর ২০০৮ সালে দুই মেয়াদে ক্ষমতায় এসে শিক্ষার হার বৃদ্ধি করেছি, বিদ্যুৎ উৎপাদন করেছি।’

‘আওয়ামী লীগ এলে জনগণের কল্যাণ হয়। জনগণের জীবনমানের উন্নয়ন হয়’ বলেন শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, ‘তারুণ্য শক্তি, তরুণরায় আনবে বাংলাদেশের সমৃদ্ধি। তরুণদের মেধাকে কাজে লাগিয়ে বাংলাদেশ উন্নতির শিখরে পৌছে যাবে। আমরা সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি।’

সিলেটের উন্নয়ন বিষয়ে তিনি বলেন, ‘সিলেটের চারটি জেলার উন্নয়নে ব্যাপক কর্মসূচি আমরা হাতে নিয়েছি। আগামী ক্ষমতায় এলে এই কর্মসূচিগুলো বাস্তবায়িত হবে। সিলেটে কোনো দারিদ্র্য থাকবে না। নৌকা হলো বিপদের বন্ধু। নৌকায় ভোট দিয়ে বাংলাদেশের জনগণ স্বাধীনতা পেয়েছে। নৌকায় ভোট দেওয়ায় ত্রিশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছি।’

এদিন (২২ ডিসেম্বর) বেলা ১১টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের শীর্ষ নেতারা সিলেটে পৌঁছান। বেলা সাড়ে ১১টার দিকে দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি হযরত শাহজালাল (রহ.), হযরত শাহপরান (রহ.) ও গাজী বোরহান উদ্দিন (রহ.) এর মাজার জিয়ারত করেন শেখ হাসিনা। এরপর দুপুর সোয়া ৩টায় নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।

সমাবেশ শেষে বিমানের ফ্লাইটে বিকেলেই ঢাকার পথে রওয়ানা দেবেন শেখ হাসিনা।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...