প্রকাশিত: ২২/০৮/২০১৭ ৯:৩৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৪৪ পিএম

অনলাইন ডেস্ক :;
গাজীপুর সিটি কর্পোরেশন ও সদর উপজেলার ১০টি আবাসিক হোটেলে বিশেষ অভিযান পরিচালনা করে আপত্তিকর অবস্থায় ৯৪ জন তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ।

গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের নির্দেশে ও জয়দেবপুর থানা পুলিশের ওসি মো. আমিনুল ইসলামের নেতৃত্বে গাজীপুর চান্দনা চৌরাস্তা, সদর উপজেলার হোতাপাড়া এলাকা, কোনাবাড়ি ও টঙ্গী এলাকায় পৃথক অভিযান চালানো হয়।

অভিযানে এসব আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৯৪ জনকে আটক করা হয়। এদের মধ্যে ৪৪ জন নারী ও ৫০ জন পুরুষ।

গাজীপুর পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. মোমিনুল ইসলাম জানান, গাজীপুরের বিভিন্ন আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের নির্দেশে মঙ্গলবার দুপুর থেকে বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করা হয়।

তিনি বলেন, অভিযানকালে সদর উপজেলার হোতাপাড়া এলাকার বৈশাখী আবাসিক হোটেল, ভোগড়া চান্দনা চৌরাস্তা এলাকার রাজমনি, এশিয়া, শাপলা, প্যারেড, ইশা খা, রোজ গার্ডেন, কোনাবাড়ি এলাকার এয়ার ইন্টারন্যাশনাল ও টঙ্গীতে অনামিকা ও স্বাগতম আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ৪৪ জন নারী ও ৫০ জন পুরুষসহ ৯৪ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. মোমিনুল ইসলাম।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...