প্রকাশিত: ২৮/০৯/২০২১ ৬:১২ পিএম , আপডেট: ২৮/০৯/২০২১ ৬:১৮ পিএম
Single Page Top

রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রচেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, ‘আমরা আশা করছি, আন্তর্জাতিকভাবে খুব দ্রুত রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হবে।’

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর প্রকল্প ও কয়লা বিদ্যুৎ প্রকল্পের সার্বিক অগ্রগতি নিয়ে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘বর্তমান সরকারের মেগা প্রকল্পগুলোর মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর, রেল লাইনসহ বেশকিছু প্রকল্প চলমান। এসব মেগা প্রকল্পের নিরাপত্তা আমাদের সার্বিক দায়িত্ব। ভবিষ্যতে আরও নিরাপত্তা জোরদার করা হবে।’

তিনি বলেন, ‘২০৪০ সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হবে। সে লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

এর আগে বেলা ১১টার দিকে বিদ্যুৎ প্রকল্পের হেলিপ্যাডে নামলে তাকে বরণ করেন স্থানীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিকসহ ঊর্ধ্বতন নেতৃবৃন্দ। পরে বিকাল সাড়ে ৪টার দিকে হেলিকপ্টার করে মাতারবাড়ি ত্যাগ করেন মন্ত্রী।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন- মন্ত্রিপরিষদের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. শাফিনুল ইসলাম, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহজাহান, কোস্ট গার্ডের উপ-পরিচালক কমোডোর এনামুল হক, পুলিশের অতিরিক্ত আইজিপি (স্পেশাল ব্রাঞ্চ) মো. মনিরুল ইসলাম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. আনিছুর রহমান, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান এ বি এম আজাদ, বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. হাবিবুর রহমান, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান, পেট্রোবাংলার চেয়ারম্যান এ বি এম আবদুল ফাত্তাহ প্রমুখ। সুত্র: বাংলাট্রিবিউন

পাঠকের মতামত

Single Page Bottom

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer