ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৩/০৭/২০২৪ ১১:২২ এএম

নোয়াখালীর সুবর্ণচরে সড়ক দুর্ঘটনায় জামাল উদ্দিন (৫৫) ও হাফিজ উল্যাহ (৫৭) নামে বিএনপি-জামায়াতের দুই নেতার মৃত্যু হয়েছে। নোয়াখালীতে আদালতে হাজিরা দিয়ে আজ মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে ফেরার পথে উপজেলার সুলতান নগর এলাকার চরজব্বর-সোনাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জামাল উদ্দিন উপজেলার চর আমানউল্যা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাটাবুনিয়া গ্রামের বাসিন্দা এবং ওই ওয়ার্ডের বিএনপির সভাপতি ছিলেন। হাফিজ উল্যাহ চরবাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং একই ইউনিয়নের জামায়াত নেতা ছিলেন।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আজ সকালে জামাল উদ্দিন ও তার আত্মীয় হাফিজ উল্যাহসহ মোটরসাইকেলে করে জেলা শহর মাইজদীতে রাজনৈতিক মামলার হাজিরা দিতে যান। হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে উপজেলার চরজব্বার-সোনাপুর সড়কের সুলতান নগর এলাকার পৌঁছালে পেছন থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশা তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক হাফিজ উল্যাহ মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে রাস্তার বাহিরে চলে যায়। এ সময় পিছনে থাকা আরেকটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বিএনপি নেতা জামাল মারা যায়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জামালকে মৃত ঘোষণা করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টায় মারা যান হাফিজ উল্যাহ।

এ ঘটনায় চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলম ভূঁইয়া বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। গাড়িগুলো আটক করা হয়েছে। এ ঘটনায় দুজন মারা গেছেন। এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার পর পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। প্রতিবেশী হিসেবে ...

প্যারাসেইলিংয়ে পর্যটকের মৃত্যু: তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর

কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করার সময় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান ...

মিয়ানমারের রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে আজ রবিবার (২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ...
Single Page Footer