প্রকাশিত: ২৭/০২/২০২০ ১:০৮ পিএম

ইমাম খাইর::
আত্মস্বীকৃত ৯৭ জন ইয়াবা কারবারির বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) দুপুরে জনাকীর্ণ আদালতে এসটি মামলা নং-৩৫৪/২০ শুনানি শেষে চার্জ সংগঠন করেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল।
এই মামলার ১০২ জন আসামির মধ্যে চার জন অসুস্থতাজনিত কারণে উপস্থিত হন নি। তারা কারা হাসপাতালে চিকিৎসাধীন। রাসেল নামের আরেক আসামি মারা যান।
আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম।
আসামিপক্ষে ছিলেন -এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম, এডভোকেট শামীম আরা স্বপ্না, এডভোকেট মোঃ মহিউদ্দিন।
পিপি এডভোকেট ফরিদুল আলম বলেন, ২০১৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১), ১০(গ) ৪০/৪১ অনুসারে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়।
একই আসামিদের বিরুদ্ধে দায়ের করা অস্ত্র আইনে আরেক মামলা (এসপিটি মামলা নং -৭৩/২০) আগামী একমাস পরে শুনানি শেষে চার্জ গঠন করা হবে।

উল্লেখ্য, ২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারী স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামালের উপস্থিতিতে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১০২ জন ইয়াবা কারবারি আত্মসমর্পণ করে।
অনুষ্ঠানে তারা সাড়ে ৩ লাখ ইয়াবা, ৩০টি দেশে তৈরি বন্দুক এবং ৭০টি গুলি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জমা দেন।
অপরদিকে প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরে আসার পথে স্বাগত জানানো হয়। সুত্র! সিবিএন

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...
Single Page Footer