প্রকাশিত: ১৮/০২/২০১৯ ৭:২৪ এএম

বিবিসি বাংলা।।

বাংলাদেশের কক্সবাজারের জেলার মিয়ানমার সীমান্তবর্তী টেকনাফে শতাধিক ইয়াবা ব্যবসায়ীকে ঘটা করে আত্মসমর্পণের পর এটি মাদক নিয়ন্ত্রণে কতটা কাজে লাগবে তা নিয়েই প্রশ্ন উঠছে।
কক্সবাজার জেলার তালিকাভুক্ত প্রায় সহস্রাধিক মাদক ব্যবসায়ীর মধ্যে শনিবার বিশেষ আয়োজনের মাধ্যমে আত্মসমর্পণ করেছে মাত্র ১০২ জন।
পুলিশ বলছে এরপরেও যারা মাদক ব্যবসা থেকে সরে আসবেনা তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাবে তারা।

তবে যেখানে ইয়াবা বা এ ধরণের মাদকে বিরুদ্ধে সম্প্রতি কঠোর আইন হয়েছে সেখানে সরাসরি আইনি পন্থায় না গিয়ে এসব মাদক ব্যবসায়ীদের আত্মসমর্পণের সুযোগ দেয়ার সমালোচনা করছেন মানবাধিকার আইনজীবী সালমা আলী।
তিনি বলছেন, “অনেক সময় ডাকাত বা এ ধরনের অপরাধীদের আত্মসমর্পণের সুযোগ দেয়া হয়। কিন্তু এখানে কিন্তু এই অপরাধীরা থেকেই যাবে। এক্ষেত্রে অপরাধীদের ধরে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। এ ভাবে মাদক পাচার বন্ধ করা যাবেনা”।
সালমা আলী বলছেন টেকনাফ অঞ্চলে মাদক ব্যবসায়ীদের এমন সহজ ভাবে দেখার সুযোগ নেই। বরং তাদের বিরুদ্ধে সর্বাত্মক আইনি পন্থা গ্রহণ করা দরকার এবং এজন্য বিশেষভাবে দক্ষ কর্মকর্তাদের বিশেষভাবে দায়িত্ব দেয়া উচিত যারা দীর্ঘমেয়াদে মাদক ও মানব পাচারে কার্যকর ভূমিকা রাখবেন।
তবে অপরাধ বিষয়ক বিশ্লেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞানের শিক্ষক শাহারিয়া আফরিন বলছেন আগে অনেক অভিযান হয়েছে কিন্তু তাতে করে খুব বেশি সুফল আসেনি। তিনি মনে করেন হয়তো সে কারণেই আত্মসমর্পণের কৌশল নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তিনি বলেন, “মাদক এমন পর্যায়ে পৌঁছেছে যে নিয়ন্ত্রণ করা যাচ্ছেনা তাই যত ভাবে চেষ্টা করা যায়। তবে সব অপরাধের ক্ষেত্রে সব পদক্ষেপ কাজে লাগেনা। অভিযান তো অনেক হলো।
তাই এবার হয়তো পুলিশ ভেবেছে দেখি এই কৌশলে কাজ হয় কি-না”।

শনিবার আত্মসমর্পণ অনুষ্ঠানের পর পুলিশ জানিয়েছিলো যে তাদের কাছে থাকা ‘ইয়াবা গড ফাদারদের’ তালিকায় যে ৭৩ জনের নাম আছে, তাদের ৩০ জন আত্মসমর্পণ করেছে। আর সাথে যে বাকী ৭০ জন আত্মসমর্পণ করেছে তারা পুলিশের ব্যাপক অভিযানের কারণেই পালিয়ে বেড়াচ্ছিলো।
জেলা পুলিশ সুপার বি এম মাসুদ হোসেন বিবিসিকে বলছেন যে এই আত্মসমর্পণকে নেতিবাচকভাবে দেখার সুযোগ নেই। বরং আত্মসমর্পণের পর তারা নিজেরাও পুলিশকে সহযোগিতা করতে শুরু করেছে। তবে তাদের বিরুদ্ধে যেসব মামলা আছে সেগুলো তারা নিজেরাই সেগুলো মোকাবেলা করবে।
তিনি বলেন, “তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করে অনেক তথ্য পেয়েছি। কারা গোপনে বা নতুন করে ব্যবসা করছে তাদের নাম পেয়েছি। হুন্ডি কিভাবে হয়। এসব তথ্য সামনে আমাদের কাজে লাগবে”।
এই পুলিশ কর্মকর্তা বলছেন যারা আত্মসমর্পণ করেছে তাদের আত্মসমর্পণের আগে কিছু শর্ত মেনেই সেটা করেছে। এখন সেই শর্ত পালন করলে ওই অঞ্চলে মাদক বিরোধী অভিযান সামনে আরও কার্যকর হবে।

তিনি বলেন, “এখন অভিযান করতে সুবিধা হবে। আত্মসমর্পণ যারা করেছে তারা শর্ত মানলে ভালো, না মানলে ব্যবস্থা নেয়া হবে”।
আইনজীবী সালমা আলী অবশ্য বলছেন, মাদককে আলাদা করে দেখলে এটি প্রতিরোধ কঠিন হবে কারণ গত কয়েক বছরে মাদক ও মানব পাচার এমন পর্যাযে পৌঁছেছে যে আইনের কঠোর ও নিরপেক্ষ প্রয়োগ ছাড়া আর কোনো কৌশলই খুব বেশি কার্যকর হবে বলে মনে করেননা তিনি।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer