প্রকাশিত: ০১/০৮/২০২০ ৬:০২ পিএম

পবিত্র ঈদুল আযহার দিনেও কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাব বন্ধ নেই। এই ছুটির দিনেও ল্যাবের চিকিৎসক, টেকনিশিয়ান, কর্মকর্তা-কর্মচারিরা সেবা দিয়ে চলেছেন। এ দিনও ল্যাবে ৬৯ জন সন্দেহভাজন করোনা রোগীর টেষ্ট করা হয়েছে। যাদের মধ্যে ১৯ জনের রিপোর্ট ‘পজিটিভ’ এসেছে। তবে এ দিন কক্সবাজার সদর উপজেলা ও কক্সবাজার পৌর এলাকায় নতুন কোন করোনা রোগী শনাক্ত হয়নি।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ও রক্তরোগ বিশেষজ্ঞ ডা. অনুপম বড়ুয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পবিত্র কুরবানির ঈদের দিনেও ৬৯ জন সন্দেহভাজন করোনা রোগীর নমুনা পরীক্ষা করা হয়েছে। যাদের মধ্যে ১৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। এদের মধ্যে রামু উপজেলায় ১৬ জন, উখিয়া উপজেলায় একজন ও রোহিঙ্গা শরণার্থী রয়েছেন দুইজন।

এ দিন কক্সবাজার পৌরসভা, সদর উপজেলাসহ জেলার অন্য ৬ উপজেলায় কোন নতুন রোগী শনাক্ত হয়নি।

শনিবারের টেষ্টে ৫০ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...