প্রকাশিত: ১০/০৯/২০১৬ ৮:৫৬ পিএম

downloadঢাকা: রাজধানীর আজিমপুরে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি পর সেখানে অভিযান শুরু হয়েছে। কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা এ অভিযান চালাচ্ছেন। এর সাথে যুক্ত হয়েছে সোয়াদ বাহিনী।

শনিবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। গোলাগুলির ঘটনায় কাউন্টার টেরোরিজম ইউনিটের পাঁচ কন্সটেবল আহত হয়েছেন বলে জানা গেছে। তাদেরকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এছাড়া একজন নারী আহত হয়েছেন।

এ ঘটনার পর তিনজনকে আটক করে পুলিশের গাড়িতে নিয়ে যেতে দেখা গেছে। এর মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় এক নারীও রয়েছেন। ধারণা করা হচ্ছে এটি একটি জঙ্গি আস্তানা। পুরো এলাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছে। যে বাড়তে এ সন্ত্রাসীরা অবস্থান করে, ওই বাড়ির মালিকের নাম কায়সার।

পাঠকের মতামত

 

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক: পররাষ্ট্রমন্ত্রী

টেকনাফ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সংঘাত সৃষ্টি হওয়ায় রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা দেখা ...